শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » মুক্তমত » ঐতিহ্যবাহী টিলাগড় এখন মার্ডারজোন ও আতঙ্কের নাম
প্রথম পাতা » মুক্তমত » ঐতিহ্যবাহী টিলাগড় এখন মার্ডারজোন ও আতঙ্কের নাম
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহ্যবাহী টিলাগড় এখন মার্ডারজোন ও আতঙ্কের নাম

---সিলেট প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি.) সিলেট জুড়ে আতঙ্কের নাম এখন ঐতিহ্যবাহী টিলাগড়। এই ঐতিহ্যবাহী এলাকায় অবস্থিত সিলেট তথা দেশের প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্টান এমসি কলেজ।

এছাড়া রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারী কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বেশকিছু নামীদামী প্রতিষ্ঠান। এসব মিলিয়েই একসময় বেশ আলোচনায় ছিল এই টিলাগড় এলাকা। একসময় সিলেটের ছাত্র রাজনীতির পীঠস্থান বলে আখ্যায়িত করা হত এই টিলাগড়কে।

কিন্তু সময়ের আবর্তে ঐতিহ্যবাহী টিলাগড় এলাকাটি তার আভিজাত্য ও সুনাম হারিয়ে এখন সিলেটজুড়ে এক আতঙ্কের নামে পরিনত হয়েছে। বর্তমানে মার্ডারজোন নামে পরিচিতি পেয়েছে।

গত বছর বা তার আগের বছরের ঘটনাগুলো বাদ দিলেও গত তিনমাসে এই টিলাগড়ে ছাত্রলীগের গ্রুপিং এর বলি হলো তরতাজা তিনটি প্রাণ। হতভাগ্য তিন জননী হারিয়েছে তাদের বুকের ধন।

নিহতরা হচ্ছেন জাকারিয়া মোহাম্মদ মাসুম, ওমর আহমদ মিয়াদ ও সর্বশেষ তানিম খান। এর মধ্যে মাসুম ছিলেন ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। হামলাকারীরা সরাসরি টিলাগড়কেন্দ্রীক ছাত্ররাজনীতির সাথে জড়িত।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের সক্রিয় কর্মী এমসি কলেজ ছাত্রলীগ নেতা ওমর আহমদ মিয়াদকে। আর রবিবার ৭ জানুয়ারি নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হলো ছাত্রলীগ নেতা তানিম খান (২২)।

এ তিন খুনই শুধু নয়। এরও প্রায় ৭ বছর আগে ২০১০ সালের ১২ জুলাই অভ্যন্তরীণ বিরোধের জের ধরে টিলাগড়ে খুন হন এমসি কলেজের গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী উদয়েন্দু সিংহ পলাশ।

হানাহানি ও গ্রুপিং এর রাজনীতির প্রতিহিংসার কারনেই ঐতিহ্যবাহী অভিজাত এলাকাটি মার্ডার জোন হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। পরিনত হয়েছে সাধারন আতঙ্কে। এই এলাকা অতিক্রম করতে গিয়ে পথচারি সাধারন মানুষ ভয় আর আতঙ্কে থাকে। অনেকেই ভয়ে টিলাগড় এড়িয়ে চলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)