মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: পুলিশ সদস্য আহত
বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় বাসচাপায় মো. মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর আরোহী মো. রফিকুল ইসলাম (২৭) নামে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন ৷
৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে সালনা এলাকায় ইউটা গামেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে ৷
তবে তাত্ক্ষণিকভাবে নিহত মোস্তফার পরিচয় জানা যায়নি ৷ আহত মো. রফিকুল ইসলাম তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য৷ তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ইউটা গার্মেন্টেসের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি বাসচাপা দিয়ে পালিয়ে যায় ৷ এতে মোটরসাইকেলে থাকা মো. মোস্তফা ঘটনাস্থলেই মারা যায় ৷ আহত হন পুলিশ সদস্য রফিকুল ইসলাম৷ পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে এবং রফিকুল ইসলামকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ৷
আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫৮মিঃ





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা