শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক
প্রথম পাতা » অপরাধ » পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক

---ময়মনসিংহ অফিস :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) ময়মনসিংহে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুই রোহিঙ্গা আটক হয়েছে। আটককৃত রাজিয়া বেগম (৩০) ও মোস্তাক আহমেদ (৫০) নামের দু’জনেরই এটি ছদ্মনাম বলে সন্দেহ করছে পুলিশ।

আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের আবেদনপত্র আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে জমা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পুলিশ ব্যারাকের ইনচার্জ এএসআই মো. রাসেল মিয়া এ তথ্য নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, আটক রাজিয়া বেগম ও মোস্তাক আহমেদ চাচা ভাতিজির পরিচয়ে পাসপোর্টের আবেদন ফরম পূরণ করে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কাউন্টারে জমা দেন। আবেদন ফরমে এবং জন্ম নিবন্ধন সনদে রাজিয়া বেগম পিতা আলী আকবর, গ্রাম-নুরপুর, ডাকঘর সরারচর, উপজেলা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের কথা শুনে কাউন্টারে কর্তব্যরত কর্মচারীর সন্দেহ হলে বিষয়টি সিনিয়র সহকারী পরিচালককে জানান তিনি (কাউন্টারে কর্তব্যরত কর্মচারী)। পরে তাদের আটক করে প্রথমে পুলিশ ব্যারাকে পরে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই নারী তার বাড়ি কক্সবাজারে এবং মোস্তাক আহমেদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় বলে জানায়।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুল হুদা এ ব্যাপারে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন,পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায় তারা মিয়ানমারের নাগরিক এবং প্রতারণার মাধ্যমে পাসপোর্ট করার চেষ্টা করছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, রোহিঙ্গা নাগরিক সন্দেহে রাজিয়া বেগম ও মোস্তাক আহমেদ নামে দুই জনকে আটক করে পাসপোর্ট কার্যালয় থেকে থানায় পাঠানো হয়েছে। এব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)