শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ দিনব্যাপী ফরিদপুরে বিশ্ব উরস শরীফ শুরু
প্রথম পাতা » গাজিপুর » ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ দিনব্যাপী ফরিদপুরে বিশ্ব উরস শরীফ শুরু
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৭ ফেব্রুয়ারি থেকে ৪ দিনব্যাপী ফরিদপুরে বিশ্ব উরস শরীফ শুরু

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ফিরে :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.)আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু চার দিনব্যাপী ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) এর মহা পবিত্র বিশ্ব উরস শরীফ। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী কেবলাজান ছাহেবের রওজা শরীফ যিয়ারত ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

ফরিদপুর জেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে বাংলাদেশসহ বিশ্বের বহু রাষ্ট্র থেকে কয়েক কোটি মানুষের আগমন ঘটবে। কয়েক কোটি ধর্মপ্রাণ মানুষের ইবাদত বন্দেগী, থাকা, খাওয়া ও যাবতীয় কিছু সুন্দর ভাবে সু-সম্পন্ন করার জন্যে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ এখন সম্পূর্ণ প্রস্তুত। ৪ মাস আগে থেকে শুরু হয় বিশাল ও ব্যাপক প্রস্তুতি কর্মকান্ড। প্রায় ৪০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল শুধু মানুষ থাকার জন্য, ৮ টি সু-বিশাল খাবার মাঠ যেখানে এক সাথে খেতে পারবে কয়েক লক্ষ মানুষ কোনরুপ ঝামেলা ছাড়াই। এছাড়া নিজস্ব নিরাপত্তা ৩ শতাধিক সিসি টিভি ক্যামেরা, ৪০টি আর্চওয়ে গেট, ৬ শতাধিক মেটাল ডিটেক্টর, ১২ শতাধিক ওয়াকিটকি, ৫৫টি অবজারভেশন পোস্ট, প্রায় ৩ হাজার সার্চ লাইট, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রায় দেড় লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন সব সময়, ৫০টির বেশি সুবিশাল কার পার্কিং জোন, কয়েক কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য নিজশ্ব ৫০০ শয্যার হাসপাতালে ২৪ ঘন্টা বিশেষায়ীত চিকিৎসক, কয়েকশ এ্যাম্বুলেন্স, এয়ার এ্যাম্বুলেন্স, অসংখ্য স্বাস্থ্য সেবাদানকারি সংগঠনের ডাক্টার, নার্স, সেচ্ছাসেবক। সরকারী-বেসরকারী-বৈদেশিক পর্যায়ের ভিভিআইপি মেহমানদের জন্য দুটি স্থায়ী হেলিপ্যাড ও হেলিকপ্টার।

মুসলমানদের পাশাপাশি আন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের জন্যও পৃথক পৃথক জায়গায় স্বতন্ত্র কম্পাউন্ড নির্মাণ করা হয়েছে। মহিলাদের জন্য বরাবরের ন্যায় একেবারে আলাদা অন্ধর মহল কম্পাউন্ড নির্মাণ করা হয়েছে। এ মহা মিলনমেলা উপলক্ষ্যে সুদৃশ্য তোরণ, বর্ণিল ব্যানার, ফেষ্টুন, পবিত্র কুরআনের আয়াত ও হাদীস শরীফ উৎকীর্ণ প্ল্যাকার্ড সহযোগে নান্দনিক সাজে সজ্জিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল।

দিনের ২৪ ঘন্টাই ফরজ নামায এর পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, দুরুদ ও মিলাদ শরীফ পাঠ, নফল ইবাদত বন্দেগী, শেষ রাত থেকে রহমত লাভের আশায় আল্লাহ পাককে ডাকা, সারা দুনিয়ার সকল মুসলমান নর-নারীর জন্য নফল নামায ও ফাতেহা পাঠ করে দোয়া করে ছওয়াব রেছওয়ানী করা হবে এই বিশ্ব উরস শরীফে। আটরশির বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা হযরত মাওলানা শাহসূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব সারাটি জীবন মানুষকে আল্লাহ কে চিনবার ও আল্লাহকে ডাকবার তাগাদা দিয়ে গেছেন। এর জন্যই বিশ্বওলী খাজাবাবা “আটরশির পীর” নামে সারা বিশ্বব্যাপী অত্যন্ত সু-পরিচিতি লাভ করেছেন।

দরবার সূত্র থেকে জানা গেছে, আধ্যাত্মিক উত্তোরাধীকারী পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবদ্বয়ের সার্বিক তত্ত্বাবধান সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

আরো জানা গেছে, উরস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এবাদত ক্যাম্পসহ বড় বড় তোরণ তৈরী করা হয়েছে। পুকুরিয়া, চর নওপাড়া, চরভদ্রাসন, তালমা, হাট কৃষ্ণপুর, ভাঙ্গা, মালিগ্রাম ও ব্রাহ্মনদী প্রবেশ পথে যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সাথে চাঁদপুরের হরিণা ফেরিঘাট, মাওয়া এবং পাটুরিয়া ফেরীঘাটে ক্যাম্প স্থাপন চলছে। এ সব ক্যাম্প থেকে বিশ্ব উরস শরীফ কাফেলার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

দেশব্যাপী জাকেরান আশেকানের ঢল এখন বিশ্ব জাকের মঞ্জিলে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)