বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ব্যবসায়ী খুন
বিশ্বনাথে ব্যবসায়ী খুন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১ মি.) সিলেটের বিশ্বনাথে তাজ উদ্দিন (৩০) নামের টং দোকানে পান-সুপারি বিক্রেতা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সিলেট জেলার জালালবাদ থানার ফতেপুর গ্রামের বাসিন্দা। আজ বুধবার সকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম জানান, ১৪ মার্চ বুধবার সকালে হঠাৎ সুরমা নদীর পাড়ে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি লামাকাজির মাহতাবপুর মাছের আড়ৎ এ পান-সুপারি বিক্রেতা তাজ উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি মাছের আড়তে পা-সুপারি বিক্রয় করে আসছেন। এলাকায় তিনি সকলের পরিচিত মুখ। তবে তার মৃতদেহ আঘাতের চিহৃ রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দোকানে ছিলেন বলে এলাকাবাসী জানান। তবে ধারনা করা হচ্ছে রাতেই তাকে কে বা কাহারা হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার কোনো কারন জানাযায়নি বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে দারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা