শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
ঝালকাঠি প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শিশু সমাবেশ, র্যালি, কেক কাটা, আলোচনা সভা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে ডিসি অফিসের সামনে শিশু সমাবেশের পর শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায় এবং স্কুল, কলেজ, মাদ্রাসাসমূহেও নানা আয়োজনে বঙ্গবন্ধু মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়