শিরোনাম:
●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
রাঙামাটি, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ইয়াবা গাঁজা উদ্ধার : কারারক্ষীসহ গ্রেফতার-৪
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ইয়াবা গাঁজা উদ্ধার : কারারক্ষীসহ গ্রেফতার-৪
শনিবার ● ১৭ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ইয়াবা গাঁজা উদ্ধার : কারারক্ষীসহ গ্রেফতার-৪

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) গাজীপুরে এক কারারক্ষীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি গাঁজা।

এ ব্যাপারে আজ ১৭ মার্চ শনিবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

গ্রেফতারতৃতরা হলো : নরসিংদীর বেলাব থানার বিন্নাবাইদ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কারারক্ষী মো. বেলায়েত হোসেন (৩৫), গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা সার্ডি এলাকার মো. সফিজ উদ্দিনের ছেলে মো. আল আমিন (৩০), একই সিটি কর্পোরেশনের সুরাবাড়ি এলাকার আব্দুল জলিলের স্ত্রী সালমা আক্তার (৩৫), বগুড়ার কাহালু থানার দুগলাগাড়ি এলাকার নজুমদ্দিনের মেয়ে লাকি (১৮)।

জয়দেবপুর থানার এসআই মো. মোতালেব সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কারারক্ষী বেলায়েত হোসেনের ফোন আসে। ফোনে বেলায়েত হোসেন ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়ের প্রস্তাব দেয় এবং কোনাবাড়ির ভোজন বিলাসে যেতে বলে। পরে সেখানে রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে আলামিনের দেখানো ও শনাক্ত মতে বেলায়েত হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আলামিনের দেওয়া তথ্যমতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন তার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বেলায়েত হোসেনের দেওয়া তথ্যমতে একই বাড়ির অপর ভাড়াটিয়া আব্দুল জলিলের বাসায় অভিযান চালিয়ে সালমা আক্তার ও লাকিকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।





আর্কাইভ