শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা মহিলা কলেজের উন্নয়নে কোটি টাকা সহযোগিতা দেয়া হবে : মেয়র শামছুল হক
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা মহিলা কলেজের উন্নয়নে কোটি টাকা সহযোগিতা দেয়া হবে : মেয়র শামছুল হক
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গা মহিলা কলেজের উন্নয়নে কোটি টাকা সহযোগিতা দেয়া হবে : মেয়র শামছুল হক

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৫মি.) সকল মান অভিমান ভুলে সমালোচনাকে পিছনে ফেলে অবশেষে ভবিষ্যৎ মাটিরাঙ্গায় আরো নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা বিনোদন পার্ক জল পাহাড়ের মিলনায়তনে মাটিরাঙ্গা মহিলা কলেজ এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম।
কলেজের প্রভাষক মো. গিয়াস উদ্দিন সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক। তিনি বলেন, মাটিরাঙ্গা মহিলা কলেজ প্রতিষ্ঠায় শুরুতে নানা ত্রুটিপুর্ণ ছিল, যা সংশোধন করে আগামী দিনে নির্ভূলভাবে পরিচালনার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। মাটিরাঙ্গায় ইতিপুর্বে প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল, কলেজগুলোর মত মাটিরাঙ্গা মহিলা কলেজ টাকেও প্রতিষ্ঠিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। কলেজ প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপুর্ণ উপাদান হচ্ছে ভুমি। সেই ভুমিটি শহরের নিকটবর্তী ও নিরাপদ স্থানে হওয়াটা আরো জরুরী।
তাই বর্তমান কলেজ পরিচালনা কমিটিকে নতুন করে সাজিয়ে দায়িত্ব বণ্টনের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে পৌর কাউন্সিলর ও এলাকার অভিজ্ঞদের নিয়ে গঠিত কমিটির নিকট ভুমি নির্বাচনের দায়িত্ব দেয়ার প্রস্তাব রাখেন। এ সময় মাটিরাঙ্গা কলেজ প্রতিষ্ঠায় সরকারী যে কোন দপ্তরে তদবিরসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় ভুমি নির্বাচনের পর কলেজের উন্নয়ন কাজের জন্যে ১ কোটি টাকা বরাদ্ধ পাইয়ে দেয়ার ঘোষনা দেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর, আমতলীর ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন, পৌর প্যানেল মেয়র আলাউদ্দিন লিটন, কাউন্সিলর মো. এমরান হোসেন, শহীদুল ইসলাম সোহাগ, মো. মোস্তফা, আবুল হাশেম ভুইয়া, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক তোফায়েল আহমেদ ও ব্যবসায়ী বাবুল বনিক প্রমুখ ।

বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অভিজ্ঞ ব্যক্তিত্ব পৌর মেয়র মো. শামছুল হক মাটিরাঙ্গা মহিলা কলেজ প্রতিষ্ঠা কার্যক্রমের সাথে যুক্ত হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানকার নারীরা যতক্ষন পর্যন্ত শিক্ষিত না হবে ততক্ষন পর্যন্ত সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে মাটিরাঙ্গা মহিলা কলেজে অধ্যয়নরত ১ম ব্যাচের শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার লক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানান।

অন্যান্যের মধ্যে আমতলী ইউপি আওয়ামীলীগের সভাপতি জমির আলী চৌধুরী, গোমতি ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ওয়ালী উল্লাহ , মাটিরাঙ্গা মানবাধিকার কমিটির সভাপতি আতৈশী মারমা, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সচেতন মহল ব্যক্তিত্ব আশ্রাফ আলী (আশ্রাফ টেইলার),পৌর যুবলীগ সাবেক যুগ্ন সম্পাদক সোহেল আফজাল বাবু, কলেজ পরিচালনা কমিটির সদস্য এরশাদুজ্জামান, কলেজ অধ্যক্ষ কেফায়েত উল্লআহ, গোমতি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন লিটন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ সমাজের নানা স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)