শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » নওগাঁর উৎপাদিত মালটা চারা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে
প্রথম পাতা » কৃষি » নওগাঁর উৎপাদিত মালটা চারা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁর উৎপাদিত মালটা চারা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে

---সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪মি.) নওগাঁর ধামইরহাটে নয়ন নার্সারীতে এখন উৎপাদিত হচ্ছে বৈদেশিক ভিটামিন সি জাতীয় ফল মালটার চারা। উৎপাদিত এই মালটার চারা ধামইরহাট থেকে জয়পুরহাট বগুড়া রংপুরসহ বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন নার্সারী মালিক।

ধামইরহাট উপজেলার দক্ষিন চকযদু গ্রামের মনছুর রহমানের ছেলে নয়ন নার্সারী (রেজি-০০০১৯) সত্বাধিকারী মো. আলতাব হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে নার্সারী’র প্রতি আকৃষ্ট হন। সেই থেকে এলাকার পতিত প্রায় ৫ বিঘা জমি বর্গা (চুক্তি ভিত্তিক) নিয়ে ওই জমিতে নার্সারী তৈরী করেন। উন্নত জাতের বারী-১ ও পাকিস্থানি মালটার বীজ রোপন করে চারাগাছ তৈরী করে। এছাড়াও সেখানে ঝুড়ি কমলা, থাই লেবু, থাই পেয়ারা, বিদেশী গোলাপ, সূর্যমুখী চারা, চায়না ও বিভিন্ন জাতের লিচু চারা উৎপাদন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তার নার্সারী থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে গাছ পাগল মানুষরা এসে এই মাল্টাসহ বিভিন্ন জাতের ফল গাছের চারা কিনে নিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি ডা. মো. ইউনুছ আলী জানান, তরুন উদ্যোক্তা আলতাব হোসেন তার নার্সারীতে উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন প্রান্তরে রপ্তানী হচ্ছে বলে আমরা গর্বিত, সরকারী পৃষ্ঠপোষকতা পেলে সে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। নয়ন নার্সারী শুধু নিজ উপজেলায় নয় নাম ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাতেও।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কায়সার ইকবাল জানান, তরুন এই সব উদ্যোক্তারা আরও মনোযোগ সহকারে উন্নত মানের এসব চারা উৎপাদন করলে শুধু মাত্র দেশেই নয় বিদেশেও রপ্তানি সম্ভব হবে ও দেশের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হবে।





আর্কাইভ