শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বখাটের ছুরিকাঘাতে চাচা ভাতিজা গুরুতর আহত
পানছড়িতে বখাটের ছুরিকাঘাতে চাচা ভাতিজা গুরুতর আহত
পানছড়ি প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দমদম এলাকায় বখাটের ছুরিকাঘাতে চাচা ভাতিজা গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতারা হলো মৃত আলী আহাম্মদের ছেলে আবদুল লতিফ (৬০) ও মৃত আবদুল মালেকের ছেলে মোঃ জাকির হোসেন (৩৮)।
এলাকাবাসীর সূত্র মতে জানাযায়, দমদম এলাকার বাসিন্দা আবদুস ছোবহানের ছেলে ভুট্টো (২৮) জাকির হোসেনের ভাগিনা সাগরকে মারধর করছে। এ খবর শুনে চাচা ভাতিজা মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে গেলে তাদের উপরও ভুট্রো আবদুল লতিফের বুক-পেটে ও জাকিরের তলপেটে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে।
এলাকাবাসী উদ্ধার করে প্রথমে আহতদের পানছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুর রহমান তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাদের উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়কেই চট্রগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে উল্লেখ করে পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন এখনও কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১