রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ময়মনসিংহ অফিস :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) ময়মনসিংহে নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. দিহান (২২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিহান নগরীর শেওরা মুন্সিবাড়ী এলাকার সালাম মিয়ার ছেলে।
অাজ ১৫ এপ্রিল রবিবার সকালে কোতয়ালী মডেল থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। তার আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ হোমিওপ্যাথি কলেজের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত দিহানের বাবা জানান, নগরীর ধোপাখোলা হিন্দুপল্লী এলাকার শামীম, সুজন, আকাশ, হৃদয় ও রাব্বীর সাথে দিহানের পূর্ব শত্রুতা ছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিহানকে কৌশলে ময়মনসিংহ হোমিওপ্যাথি কলেজের সামনে ডেকে নিয়ে শামীম ও তার সহযোগীরা তাকে বেদম মারধর করতে থাকে। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা দিহানকে ছুরি মেরে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে এবং আসামি ধরতে পুলিশের অভিযান চলছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)