শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জের ঐতিহ্যবাহী শাখা বরাক নদী অবৈধ দখল থেকে রক্ষার আহবান
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জের ঐতিহ্যবাহী শাখা বরাক নদী অবৈধ দখল থেকে রক্ষার আহবান
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের ঐতিহ্যবাহী শাখা বরাক নদী অবৈধ দখল থেকে রক্ষার আহবান

---নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মি.) নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ব্যস্ততম শরপুর রোডের ১নং ব্রীজের নিচ দিয়ে যে খালটি শিবপাশা ঠাকুর পাড়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নোয়াপাড়া হয়ে শাখা বরাক নদীতে মিলিত হয়েছে। এক সময়ের ঐতিহ্যবাহী শাখা বরাক নদীটি কালের আবর্তে নদীর উভয় পাড় ভুমি দখলদারদের প্রতিযোগীতার কবলে পড়ে বর্তমানে এটি যেন একটি নালায় পরিনত হয়েছে। নবীগঞ্জ শহরের বিভিন্ন দিকেই প্রবাহিত হয়ে যাওয়া শাখা বরাক নদীটি চারদিকে তার নাব্যতা হারিয়ে এখন নিরব কান্না করছে। তা যেন দেখার যেন কেই নেই। মানুষ বেচেঁ থাকার জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ তার একান্ত প্রয়োজন। আর নবীগঞ্জ শহরের সেই পরিবেশই এখন দস্তুর মত হুমকির মুখে। শেরপুর সড়ক থেকে শিবপাশার দিকে গিয়ে যে খালটি শাখা বরাক নদীতে মিলিত হয়েছে সেটির শেরপুর সড়কের প্রবেশ মুখে এক শ্রেনীর দখলদার চক্র এই খাল দখল করে ইট বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া আরো অনেক জায়গায় খাল দখল করে আর সরকারী পতিত জায়গা দখল করে অনেকেই বিভিন্ন ব্যবসা করে ফায়দা হাসিল করছে। এছাড়া বাকী জায়গায় ময়লা আবজ¦না ফেলে ভরাট ও খাল মাঠি দিয়ে ভরাট করে চলাচলের রান্তা তৈরী করছে। সাধারন মানুষ ভয়ে এসব কাজের প্রতিবাদ করতে পারছে না। অথচ উপজেলা প্রশাসনের সবোর্চ্চ কর্মকর্তা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভুমি মোবাইল কোর্টের মাধ্যমে এসব অবৈধ দখল উচ্ছেদ করলে একদিকে পানি নিষ্কাসনের সুব্যবস্থা হবে অন্যদিকে প্রাকৃতিক পরিবেশকে ও সঠিকভাবে রক্ষা করা যাবে। যে শাখা বরাক নদী দিয়ে এক সময় ১০ থেকে ১২ বছর আগেও ৫শত মনের নৌকা ধান, ইট,বালু নিয়ে যাতায়াত করত কিন্তু বর্তমানে সেই খাল দিয়ে রাস্তার ও বসতবাড়ির বৃষ্টির পানি পর্যন্ত ঠিকভাবে নিষ্কাষিত হতে পারছে না। বর্তমানে এই খালে নবীগঞ্জ বাজারের সকল ময়লা আবর্জনা ফেলার স্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে। খালের উপর জমেছে ময়লার স্তুপ যার ফলে ওসমানি রোড থেকে নতুন বাজার হয়ে ড্রেইনের পানি নিষ্কাষিত হতে পারে না। বর্ষাকালে বৃষ্টির পানি এই খাল দিয়ে বেরুতে না পারায় শিবপাশা এলাকার বাসাবাড়ির উঠানে ও রাস্তায় সব সময় পানি লেগে থাকে। তাই বর্ষাকালের এই করুন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী নবীগঞ্জ উপজেল নির্বাহীা অফিসার এবং সহকারী কমিশনার ভুমি কর্মকর্তার দৃষ্টি কামনা করছেন। নবীগঞ্জের এক সময়ের ঐতিহ্য শাখা বরাক নদীর চারদিকে অবৈধ দখল মুক্ত করতে এবং শহরের আশপাশের বিভিন্ন পাড়ার খাল ও নালা মুক্ত করে সঠিকভাবে খাল খনন রক্ষনাবেক্ষন কর্মসুচীর আওতায় কাজ করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করতে বিদেশী প্রকল্প জাইকাসহ অন্যান্য এনজিওর দৃষ্টি কামনা করছেন। এ ব্যাপারে নবীগঞ্জের সচেতন মহল, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে অচিরেই পরিবেশ রক্ষা আন্দোলনের ডাক দেবেন বলে জানাগেছে ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)