শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা খুন : আটক-১
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা খুন : আটক-১
রবিবার ● ৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা খুন : আটক-১

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) পরকীয়ার জেরে খুন হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবুল হাশেম ওরফে বাচা (৪৫)। জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে পরে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় । হত্যার দায়ে জিফু বেগম (৪০) নামে এক নারীকে গত ৫ মে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার ৬ মে বিকেলে তাঁকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে নেয়া হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান। হত্যাকান্ডের বিষয়ে প্রাথমিকভাবে পুলিশের কাছে দায় স্বীকার করে তিন সন্তানের জননী জিফু রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী জাকিরাবাদ এলাকার আইয়ুব আলীর স্ত্রী। জিফু আবুল হাশেম বাচার দূর সম্পর্কীয় আত্মীয় হন। জানা যায়, গত কয়েক বছর আগে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে দুইজনের সাথে শারিরীক সম্পর্ক গড়ায়। জিফুকে আবুল হাশেম বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে দেয়ার জন্য সহায়তা করেন। এই সুযোগে কৌশলে খালি স্ট্যাম্পে স্বাক্ষর ও বেসরকারি ব্যাংকের খালি চেক নেন আবুল হাশেম । ইতিমধ্যে জিফুর সাথে একাধিকবার শারিরীক সম্পর্কের অন্তরঙ্গ ছবি মোবাইলে ধারণ করে নেন আবুল হাশেম। জিফুর সাথে আবুল কাশেম বার বার শারিরীক মেলামেশার জন্য চাপ দিলে জিফু পরবর্তীতে অপারগতা প্রকাশ করেন। তাঁকে খালি স্ট্যাম্প ও চেকের কথা মনে করিয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং করে অনৈতিক সম্পর্কে করতে বিরক্ত করে। অতিষ্ঠ হয়ে জিফু মনে মনে ফন্দি আঁটে কিভাবে আবুল হাশেমকে মেরে ফেলা যায়। বৃহষ্পতিবার (৩ মে) বিকাল ৪ টার দিকে জিফু আবুল হাশেমের সাথে দেখা করতে ফোন করেন। আবুল হাশেম জানান তাঁর বাড়িতে কেউ নেই। জিফুকে তাঁর বাড়িতে যেতে বলে। সন্ধ্যার দিকে জিফু বাড়িতে গেলে কথাবার্তার এক পর্যায়ে হাশেমকে পানি আনতে বলে, এই ফাঁকে জিফু ঘুমের ওষুধের গুড়ো ম্যাংগো জুসে মিশিয়ে নেন। পরে গ্লাসে জুস ঢেলে দিয়ে হাশেমকে খাওয়ান। দুজনে কথা বলতে বলতে হাশেম বিছানায় অচেতন হয়ে পড়েন। পরে জিফু কক্ষের কাপড় হাশেমের শরীরে রেখে আগুন ধরিয়ে দেন। পাশের কক্ষ থেকে গ্যাস সিলিন্ডার এনে ক্যাপ খুলে দিয়ে গ্যাস ছেড়ে দেন। তড়িঘড়ি রাত ৮ টার বাড়ির শোবার কক্ষে ছিটকিনি ও ফটকের তালা ঝুলিয়ে চলে যান। আসার সময় ঘরে পাওয়া ৪ টি মুঠোফোন নিয়ে আসেন। পরদিন দুপুরে পোমরা ইউনিয়নের শান্তির হাট খাঁ মসজিদে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে মসজিদে গেলে মসজিদের পুকুরে মুঠোফোনগুলো ফেলে দিয়ে চলে আসেন। উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার বলেন, “ বাচা দলের ত্যাগী নেতা ছিলেন। তার অপরাধের জন্য আইনের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত ছিল। তাঁকে নৃশংসভাবে খুন করা উচিত হয়নি।রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, “মোবাইল ট্র্যাকিং করে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পোমরা খাঁ মসজিদের পুকুর থেকে মোবাইল উদ্ধার করা হয়। জিফু বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের আদ্যপান্ত বর্ণনা দেন।”শুক্রবার (৪ মে) সকালে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল হাশেম ওরফে বাচার শোবার কক্ষ থেকে পোড়া দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পুলিশ ও সিআইডি ঘটনার তদন্তে মাঠে নামে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ