শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » চিকিৎসার নামে ধর্ষণ-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের দায়ে আটক-২
চিকিৎসার নামে ধর্ষণ-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের দায়ে আটক-২
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬ মি.) কবিরাজি চিকিৎসার নামে মহিলাদের ধর্ষণ, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিওচিত্র ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে সিরাজগঞ্জে দুই ভন্ড কবিরাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১২) সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন। আটকরা হলেন, সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে মহিলাদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্য্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)