বৃহস্পতিবার ● ৩১ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) ‘তামাক করে হৃৎপিন্ডের ক্ষয়, স্বাস্থ্য কে ভালবাসি, তামাককে নয়’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান ও শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকারক দিন তুলে ধরার পাশাপাশি তামাক পরিহারের জন্য সকলকে আহবান জানান।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা