বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সেমিনার
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১২.৪৩মি.) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬জুন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সনাকের সহ-সভাপতি সুরাইয় পারভীন মলি, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, মাহমুদুল ইসলাম ফোটন, বতর্মান সহ-সভাপতি নাসিম উদ্দিন ও ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা