শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সিসার গন্ধে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয় গাজীপুরে স্কুল শিক্ষার্থীদের
প্রথম পাতা » গাজিপুর » সিসার গন্ধে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয় গাজীপুরে স্কুল শিক্ষার্থীদের
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসার গন্ধে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয় গাজীপুরে স্কুল শিক্ষার্থীদের

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের ঘনবসতি পূর্ণ এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানা। পুরাতন ব্যাটারির সিসা গলিয়ে ব্যাটারি তৈরির কারখানার নির্গত বিষাক্ত লেড অক্সাইড গ্যাসে অসুস্থ হচ্ছে শিক্ষার্থী, মরছে গবাদিপশু, নষ্ট হচ্ছে সবজি, ফল, গাছপালাসহ কৃষকের ধান ক্ষেত।

কারখানার একশ ফুটের মধ্যে কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরাতন ব্যাটারি ও সিসা পোড়ানোর সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুরু হয় নাক মুখ জ্বালা। বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের মুহূর্তের মধ্যে কাশি, চোখ জ্বালা, বমি, মাথা ঘুরানো ও পেট ব্যথা শুরু হলে এতে অনেকটা বাধ্য হয়ে তাদের ছুটি দিতে হয়। এমন কর্মকান্ডে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

যখন সিসা পোড়ানো হয় নিঃশ্বাস চেপে আসে তাদের। বাতাসে ভাসে সিসার ঝাঁঝালো গন্ধ। হাঁচি কাঁশিতে দম বন্ধ হয়ে জ্ঞানও হারিয়েছে বেশ কয়েক শিশু শিক্ষার্থীরা। বাধ্য হয়ে মাস্ক পড়তে বলে শিক্ষকরা। দেখলে মনে হবে শুভ্র সাদা কুয়াশাচ্ছন্ন শীতের সকালের দৃশ্য। বাধ্য হয়ে মাস্ক পড়তে বলে শিক্ষকরা।

বিদ্যালয়ে আসতেই অনিহা শিক্ষার্থীদের। এরকম পরিবেশের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাস পাচ্ছে। শিক্ষকরাও অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে লিখিত অভিযোগ করে জেলা প্রসাশকের দারস্ত হয়েছে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা।

১২ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রায় ৪৫১ জন শিক্ষার্থী নিয়ে দম বন্ধ পরিবেশে শ্রেণিকক্ষের দরজা জানালা বন্ধ করে পাঠদান করছে শিক্ষকরা। ক্লাসরুমে শিক্ষার্থীরা মুখে মাস্ক পড়ে রয়েছে। পাঁচশ ফিট দূরত্বে স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যাটারি রিসাইক্লিং করে তা থেকে নতুন ব্যাটারি উৎপাদন করছে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি সিসা তৈরির কারখানা। আর এখানে ব্যবহৃত সিসা ও অন্যান্য কেমিক্যাল পোড়ানোয় চরম প্রভাব পড়ছে পরিবেশে। স্কুলের শিক্ষার্থী-শিক্ষকসহ কারখানার আশপাশের মানুষসহ জীববৈচিত্র্য রয়েছে চরম হুমকিতে। পরিবেশ অধিদপ্তর কয়েকবার কারখানাটিকে জরিমানা করলেও থেমে নেই সিসা গলিয়ে ব্যাটারি উৎপাদন।

এসব বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ইয়াসমিন আক্তার ২৮ জুন বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, কারখানা থেকে নির্গত সিসা যুক্ত ধোঁয়া এসে স্কুলের মাঠ অন্ধকার করে দেয়। চিমনি ছাড়াও কারখানার ভেতর থেকে উচ্চ ঝাঁঝালো গন্ধযুক্ত বাতাস স্কুল আঙিনায় এলে অনেক শিক্ষার্থী বমি করে অসুস্থ হয়ে যায়। এখানে চরম স্বাস্থ্য ঝুঁকি থাকায় শিক্ষার্থীরা মাঝে মাঝে মুখে মাস্ক লাগিয়ে থাকতে বাধ্য হয়। তিনি বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা আমার স্কুলের সকল শিক্ষক এক যোগে অন্যত্র চলে যেতে চাচ্ছে। গত বছরও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছিলাম। কোনো কাজ হয়নি।

সহকারী শিক্ষিক সেলিনা রেজা বলেন, চেষ্টা করছি স্কুল বদলানোর। এখানে পড়ানো খুবই কষ্টকর। এক সময় এ স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা সবাই চলে যেতে বাধ্য হবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সালেহ ফয়সালের মতে, পুরাতন ব্যাটারি পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হয় তাতে নানা ক্ষতিকর দিক রয়েছে। বিশেষ করে শিশুরা দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হতে পারে। এমনকি এ রোগের প্রকোপে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যেতে পারে যে কোনো শিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রায় ১৫ বিঘা জমি মাসিক ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে ওই ব্যাটারি কারখানা নির্মাণ করেন। কারখানা শুরুর সময় পোশাক কারখানা করা হবে বলে স্থানীয়দের বলা হয়। পরে সীমানা প্রাচীর তুলে ভেতরে সিসা গলিয়ে ব্যাটারি তৈরির কারখানা করা হয়। অনেক অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। এছাড়া কৃষকের ধান গাছ লালচে আকার ধারণ করে, আশপাশের কয়েক কৃষকের গরু ঘাস খেয়ে মারাও গেছে।

কারখানার সহকারী ব্যবস্থাপক শিপনের ব্যক্তিগত মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক আবদুস সালাম জানান, আমাদের পর্যবেক্ষনে কারখানাটির কোনো বৈধ অনুমোদন নেই। সম্পূর্ণ অবৈধভাবে চালাচ্ছে এ ব্যাটারি কারখানা। এই কারখানাকে আমরা জরিমানাও করেছিলাম। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত করা হবে। পরিবেশ অধিদপ্তরকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। পরিবেশের ক্ষতি করলে কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেয়া হবে না।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ