শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে অস্ত্র উদ্ধার : আটক - ১
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে অস্ত্র উদ্ধার : আটক - ১
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে অস্ত্র উদ্ধার : আটক - ১

---আলীকদম  প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) আলীকদম উপজেলার রোয়াম্ভু এলাকার মিরিঞ্জা পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে ৪টি আগ্নে অস্ত্র, সামরিক সরঞ্জাম উদ্ধার ও এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।৩০ জুলাই সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সুরেশ চাকমা বনপুর-গয়ালমারা এলাকা থেকে ইতোপূর্বে সেনা অভিযানে ধৃত ডেঙ্গা (কাজল) বাহিনীর সক্রিয় সদস্য।
সোমবার রাতে আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল মাহবুবুর রহমান পিএসসি’র নেতৃত্বে উপ অধিনায়ক মেজর আবদুল কাদের ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন এই অভিযান পরিচালনা করেন। এসময় সেনা টহল দল ১টি একটি ৩-০-৩ রাইফেল, ৫টি বুলেট, ১টি এলজি-দেশিয় বন্দুক-১টি কার্তুজ ও ২টি এসবিবি এল উদ্ধার করেন। এর আগে ২৪ জুলাই জোনের উপ-অধিনায়ক মেজর আবদুল কাদের এর নেতৃত্বে লামা ছাগল খাইয়া থেকে একটি দেশীয় কাটা বন্দুক ও পোষাক উদ্ধার করে সেনাবাহিনী।
গত কয়েকদিন ধরে আনসার বাহিনীর সাদৃশ্য পোশাক পরা একদল সন্ত্রাসী উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাঁদা আদায় ও ত্রাস সৃষ্টি করে আসছিল। চাঁদাবাজ গ্রুপটি আলীকদমের চৈক্ষ্যং কলাঝিরি, বাঘেরঝিরি, সোনাইছড়ি, ভরিরমুখ, রোয়াম্ভু, দরদরী এবং লামা উপজেলার ছোট বমু, মেরাখোলা-বেগুণঝিরি, চিউনিরমুখ, কুলাইক্যাপাড়া, লুলাইন, ক্যায়াজুপাড়া, নাইক্ষ্যংমুখ ইত্যাদি স্থানে ব্যাবসায়ি ও দরিদ্র কৃষকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে মর্মে সংবাদ পাওয়া যায়।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডাল লে. কর্ণেল মাহবুবুর রহমান বলেন, এই গ্রুপটি অনেক শক্তিশালী একটি সন্ত্রাসী গ্রুপ। আমরা চেষ্টা করছি এদেরকে সমূলে ধ্বংস করতে। এদিকে ধৃত আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে মর্মে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ জানিয়েছেন।





আর্কাইভ