মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মহিলা সমাবেশ
ঝালকাঠিতে মহিলা সমাবেশ
ঝালকাঠি প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) ঝালকাঠিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ এবং মাদক, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সভাপতিতে সমাবেশে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুসরাত জাহান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরি সভাপতি শেখ আব্দুস সালাম ও প্রধান শিক্ষক মনিবান নাহারসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
সমাবেশে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড সক্রান্ত প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।





ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী