মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে একই দিনে কুকুরের কামড়ে আহত-১০
বাগেরহাটে একই দিনে কুকুরের কামড়ে আহত-১০
বাগেরহাট অফিস :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে একই দিনে কুকুরে কামড়ে ১০ জন আহত হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে কুকুর ঘরে ঢুকে ও রাস্তায় পথচারিদের কামড় দিয়ে মারাত্মক আহত করে । আহতদের মধ্যে নারায়ন কর্মকারের স্ত্রী গৌরি কর্মকার (৪৮) ও তপন শিকদারের মেয়ে তিন্নি শিকদার (৪) এর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সকাল থেকেই একাবাসী কুকুর নিধন শুরু করেছে ।
রায়েন্দা বাজারের কেমিষ্ট সমিতির সাধারন সম্পাদক ফারুক হোসেন হিরু জানান, আমরা পর্যাপ্ত পরিমানে ভ্যাকসিন রাখলেও কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেশী হওয়ায় ভ্যাকসিন সংকট দেখা দিচ্ছে ।
শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আসিম কুমার সমদ্দার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতিদিন ৪/৫ জন করে কুকুরে কামড়ানো রোগী আসছে,আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভ্যাকসিন নেয়ার জন্য পরামর্শ দেই ।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা