শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় ‘জ্বিনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
গাইবান্ধায় ‘জ্বিনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) গাইবান্ধা সদর উপজেলায় ‘জ্বিনের বাদশা’ প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার উপকরণসহ গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১৩ ক্যাম্পের পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানা যায়।
গ্রেফতাকৃতরা হলেন গাইবান্ধা পৌর শহরের ব্রিজরোড মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হানুর ইসলাম (১৮) ও দিনাজপুর সদর উপজেলার কালীতলা এলাকার আজগর আলীর ছেলে সৌরভ আলী (১৮)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নসুখ গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন নামের সাতটি কিতাব ও চিকিৎসার বই, তাবিজ, ৩০ গ্রাম কাঠবাদাম, দুইটি মোবাইলের বক্স, দুইটি গহনার বক্স, প্লাস্টিকের কৌটা, দুইটি কলম, মোবাইল ফোন ও প্লাস্টিকের লেন্স বক্সসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য রায়হানুর ইসলাম ও সৌরভ আলীকে গ্রেফতার করা হয়েছে। এরআগে ওই প্রতারক চক্রটি গত ৬ অক্টোবর এক লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা আত্মসাৎ করে।
গাইবান্ধা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, জব্দ করা বিভিন্ন উপকরণসহ তাদের নামে মামলা দায়ের ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা