রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন জমে উঠেছে বিদ্রোহী প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন জমে উঠেছে বিদ্রোহী প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুড়া প্রতিনিধি :: ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন জমে উঠেছে ৷ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন ৷ ভোর থেকে সন্ধ্যা অবধি একটানা চলছে তাদের গনসংযোগ ৷ বিশেষ করে তরুণ মেয়র প্রার্থী রাসেল ভোটারদের মন জয় করতে উঠে পড়ে লেগেছেন ৷ ভোটারদের মাঝেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ৷ এদিকে নির্বাচন কমিশন আচরন বিধির প্রতি তীক্ষ্ণ নজর রাখছেন ৷ শনিবার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী আজাদ খানের মোবাইল ফোন মার্কার সমর্থনে মাইকে উস্কানিমূলক বক্তব্য প্রচারের সময় ভ্রাম্যমান আদালত তার বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ৷ একই কারনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিপন আহমেদকে (উটপাখি মার্কা) ৩ হাজার টাকা জরিমানা করা হয়৷ রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামছুল আলম জরিমানা আদায়ের কথা স্বীকার করেছেন ৷
এ নির্বাচনে মেয়র পদে ৫জন ও কাউন্সিলর পদে মোট ৪৩ জন প্রতিদ্বন্দিতা করছেন ৷ মেয়র পদে আওয়ামীলীগের এমপি পুত্র গোলাম হাসনাইন রাসেল নৌকা,বিএনপির এডভোকেট মজিবর রহমান ধানের শীষ,স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মাহবুবুল আলম নারিকেল গাছ,আব্দুল মালেক নান্নু হাজী জগ ও আজাদ খান মোবাইল ফোন প্রতীক নিয়ে লড়ছেন৷ এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দিা করছেন ৷
এবার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ১শ ৩২জন ভোটার ভোট প্রদান করবেন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ২১জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ১শ ১১জন৷ রিটানিং অফিসার মোঃ শামছুল আলম জানান সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের জন্য তিনি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২