শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিকেএসপির কিশোর দলকে ফুলেল সংবর্ধনা
সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিকেএসপির কিশোর দলকে ফুলেল সংবর্ধনা
ক্রীড়া প্রতিবেদক :: বিকেএসপির কিশোর ফুটবল দল সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গতকাল রাত ৯:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান ।তিনি চ্যাম্পিয়ন দলকে মিষ্টি মুখ করান এবং বিকেএসপি পরিবারের পক্ষ থেকে দলের সকলকে অভিনন্দন জানান। এ সময় তার সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রসাশন ও অর্থ) হাওলাদার মো. রাকিবুল বারী।
গত ২০ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি কিশোর দল আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। নির্ধারিত ৭০ মিনিটের খেলার ৬ মিনিটেই বিকেএসপির হাবিবুর রহমান বিজয় সূচক গোলটি করেন। বিকেএসপি দলটি সেমিফাইনালে বেঙ্গালোরের আর্মি বয়েজকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উল্লেখ্য বিকেএসপি কিশোরী দলটিও এ মাসে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনে। কিশোর দলটিও প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে পরিতোষ দেওয়ান ও অমল চন্দ্র দে । টুর্নামেন্টে ভারত বাংলাদেশ ছাড়াও শ্রিলংকা, নেপাল ও আফগানিস্তানের বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল