শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাঙ্গুনিয়ায় কৃষকরা সবজি চাষে স্বল্প পুঁজিতে স্বাবলম্বী
প্রথম পাতা » কৃষি » রাঙ্গুনিয়ায় কৃষকরা সবজি চাষে স্বল্প পুঁজিতে স্বাবলম্বী
শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় কৃষকরা সবজি চাষে স্বল্প পুঁজিতে স্বাবলম্বী

---মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের প্রতিটি এলাকায় সবুজে সবুজে ভরে উঠছে মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে লাউ,শিম,আলু টমেটো,বেগুনসহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সবজি চাষে আগ্রহী কৃষকরা কারণ স্বল্প পুঁজি দিয়েই হচ্ছেন তারা স্বাবলম্বী । কৃষক কাশিরাম দাশ ও যদু গোপাল দাশ বলেন, চলতি শীত মৌসুমে আলু,শিম,বেগুন ও টমেটো চাষ করেছি, সবজি চাষে মূলধনও তুলনামুলক কম লাগে,তবে যতœ করতে হবে যতেœ অবহেলা করা যাবে না। মূলত কৃষকরা মনে করেন সবজি চাষেই লাভজনক। বাজারে প্রায় দিনই বিক্রি করা যায়। সবজিতে পোকামাকড় আক্রমন করবেই সময় অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে । সবজি চাষে পরিশ্রমও কম লাগে। তবে সবজি চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কীটনাশকের প্রয়োজন হয় না বলে জানান তারা। চলতি এই শীত মৌসুমে আলুর বাম্পার ফলনের সম্ভবনায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা বলেন বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে সবজি চাষ করেছি,সবজির দাম বাজারে ভাল থাকায় সবজি বিক্রি করে দ্রুত ঋন পরিশোধ করতে পারছি, পাশাপাশি পরিবারের খরচও চালাতে পারছি। এখন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের প্রতিটি মাঠ জুড়ে এখন আলু ও শিম গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই সবুজ পাতাগুলোকে। মনে হয় যেন এই সেই চিরসবুজের অপরুপ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। ভালো ফলনের আশায় কৃষকরা নিরলসভাবে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার সকল কৃষকদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হচ্ছে,যারা অফিসে আসে সমস্যা নিয়ে তাদেরকেও সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হচ্ছে এবং কিভাবে তারা স্বল্প পুঁজি দিয়ে স্বাবলম্বী হবে তারও তথ্য দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)