রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » হরিনাকুন্ডুতে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ’লীগ নেতাসহ গ্রেফতার-২
হরিনাকুন্ডুতে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ’লীগ নেতাসহ গ্রেফতার-২
ঝিনাইদহ প্রতিনিধি :: অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী’র সফল অভিযানে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে টিভি চুরির অপবাদে গাছে বেধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টিভি চুরির অপবাদ দিয়ে যুবক রানাকে নির্যাতনের ঘটনায় তার পিতা ওমর আলী বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে টিভি চুরির অপবাদে রানা নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)