শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে হুমকির মুখে চরাঞ্চলের জীব বৈচিত্র
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে হুমকির মুখে চরাঞ্চলের জীব বৈচিত্র
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাব্যতা সংকটে হুমকির মুখে চরাঞ্চলের জীব বৈচিত্র

--- গাইবান্ধা প্রতিনিধি ::  ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী বেষ্টিত গাইবান্ধা জেলা। নদী গুলোর তলানীতেও আর পানির দেখা মিলছে না। নদীর তলদেশ বালুতে ভরাট থাকায় সামান্য পানিতেই বন্যার দেখা মেলে। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী এখন পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের এক তরফা পানি নিয়ন্ত্রণের কারণে নদ-নদী গুলো এখন মৃত প্রায়। চরাঞ্চলের অববাহিকায় জীব বৈচিত্র হুমকির মুখে। নদী পাড়ের জেলে আর মাঝিদের নেই আর আগের মত কর্মব্যস্ততা। থমকে গেছে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার পাড়ের হাজারো পরিবারের উপার্জন। নদী গুলোর নাব্যতা হারিয়ে ধুঁ ধুঁ বালুচরে পরিণত হয়েছে। প্রভাব পড়ছে কৃষি, মাছ, পরিবেশ ও জীববৈচিত্রের ওপর। পানি শূন্য নদ-নদীতে মাছ ধরতে না পেরে জেলেরা পড়েছেন নিদারুণ কষ্টে। নদ-নদী গুলোর এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের বাপ-দাদার পেশা ছেড়ে জীবন-জীবিকার তাগিদে চলে যাচ্ছেন অন্য পেশায়। আর প্রকৃতি হারাচ্ছে তার আপন সৌন্দর্য। উপার্জনের পথ বন্ধ হয়ে পড়ায় নদী গুলোতে দিনভর মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেরা আজ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নদ-নদী গুলোতে পানি না থাকায় বর্তমানে হেঁটেই নদী গুলো পারি দেওয়া যায়, তাই খেয়া ঘাটের মাঝিদের আর নৌকা বাইতে হয় না। এ কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন তারা। বালু চরে বেঁধে রাখা নৌকা কেউ পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও পানির অভাবে শুকিয়ে মরে যাচ্ছে গাছপালা ও বিভিন্ন প্রজাতির পাখিও চলে গেছে অন্যত্র। নদীর বুকে জেগে ওঠা চরের বালুতে ভুট্টা, আলুসহ বিভিন্ন সবজি চাষাবাদ হলেও সেচের অভাবে তা মরে যাচ্ছে। অধিক পরিশ্রম করে প্রতিদিন সেচ দিয়ে কৃষক চাষাবাদ করছেন। তবে আশানুরূপ ফলন না পাওয়ায় প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
জেলে সুশিল চন্দ্র জানান, স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে তার সংসার চলে নদীতে মাছ ধরে। দিনভর মাছ ধরে ৪/৫শ টাকা আয় হলেও এখন পানি কম থাকায় মাছ কম তাই আয়ও কম। বালাসীঘাটের নৌকার মাঝি রফিকুল ইসলাম জানান, বর্ষাকালে খেয়া পাড়ে ও জেলেদের নৌকা ভাড়া দিয়ে দৈনিক ৫/৬ শত টাকা আয় হতো। কিন্তু এখন পানি শুন্যতায় নৌকাও চলে না। চরাঞ্চলের কৃষক মজিবর রহমান বলেন, বর্ষাকালে প্রচুর পানিতে সৃষ্ট বন্যায় ফসলহানীসহ ঘরবাড়ি হারা হয় এ অঞ্চলের মানুষ। আবার শুষ্ক মৌসুমে ফসল রক্ষায় পানির প্রয়োজন হলেও নদীতে পানি নাই ফলে শুষ্ক মৌসুমেও পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে।
জীব বৈচিত্র টিকিয়ে রাখতে নদ-নদী গুলো শাসন করে জনগণের কল্যাণে সরকারকে উদ্যোগ নিতে হবে। নচেৎ নদী পাড়ের মানুষ দেশের উন্নয়নের বোঝা হয়েই থাকবে। পানি প্রবাহ সচল ও নদী শাসন হলে নদী তীরের জমিতে ফসলের বিপ্লব ঘটবে ও জীববৈচিত্র রক্ষা পাবে বলে মনে করছেন সচেতন মহল।





আর্কাইভ