শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দরে বিদেশি জাহাজ চ্যানেলে প্রবেশ করতে পারছে না নাব্য সংকটে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দরে বিদেশি জাহাজ চ্যানেলে প্রবেশ করতে পারছে না নাব্য সংকটে
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মংলা বন্দরে বিদেশি জাহাজ চ্যানেলে প্রবেশ করতে পারছে না নাব্য সংকটে

---বাগেরহাট প্রতিনিধি ::মংলা বন্দরের মূল চ্যানেলে ১০ মিটার ড্রাফটের বড় কোনো বিদেশি জাহাজ প্রবেশ করতে পারছে না। মূলত বন্দরের আউটারবার এলাকায় নাব্য সংকটের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বড় জাহাজগুলোকে ফেয়ারওয়েতে নোঙর করে ছোট জাহাজে করে পণ্য খালাস করতে হচ্ছে। তাতে বন্দর ব্যবহারকারীদের স্বাভাবিকের তুলনায় অন্তত ৩ গুণ বেশি খরচ গুনতে হচ্ছে। মংলা বন্দর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে মংলা বন্দর চ্যানেলের গভীরতা সাড়ে ৭ মিটারে নেমে এসেছে। ফলে তার চেয়ে বেশি ড্রাফটের কোনো জাহাজই বন্দরে ভিড়তে পারছে না। ফেয়ারওয়েতে নোঙর করে পণ্য খালাসের কারণে আমদানিকারকদের খরচ বেড়ে যাচ্ছে। ফলে দেশীয় বাজার তার প্রভাব পড়ছে। বন্দর ব্যবহারকারীরা বন্দর চ্যানেলের প্রবেশমুখ ও আউটারবার এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের মতে, এমনটি করা হলে বেশি ড্রাফটের জাহাজ বন্দরে ভিড়তে পারবে। তাতে বন্দরসংশ্লিষ্টরা লাভবান হওয়ার পাশাপাশি বন্দরে জাহাজের আগমনও বাড়বে।
সূত্র জানায়, গত জানুয়ারির মাঝামাঝিতে ব্রাজিল থেকে ৪০ হাজার টন ভোজ্যতেল নিয়ে বিদেশী জাহাজ এমটি এমআর পেগাসাস মংলা বন্দরের ফেয়ারওয়েতে আসে। আউটারবার এলাকায় নাব্যতা কম থাকায় ১০ মিটার ড্রাফটের জাহাজটি বন্দরের মূল চ্যানেলে প্রবেশ করতে পারেনি। ফলে বাধ্য হয়েই জাহাজটিকে ফেয়ারওয়েতে রেখে পণ্য খালাস করতে হয়েছে। তাতে ৩ গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। জাহাজটি বন্দর চ্যানেলের আউটারবার হয়ে হাড়বাড়িয়া অথবা চ্যানেলের অন্য কোনো বয়া পর্যন্ত আনা গেলেও খরচ অনেক কম হতো। এমন পরিস্থিতির কারণে শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে আউটারবার এলাকায় ড্রেজিংয়ের দাবি জানিয়ে আসছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং বছরের পর বছর ধরে বড় জাহাজগুলো ফেয়ারওয়েতে রেখেই পণ্য খালাস করতে হচ্ছে। আউটারবারের (ফেয়ারওয়ে থেকে হিরণ পয়েন্ট পর্যন্ত) ৭-৮ নটিক্যাল মাইল নৌপথ খনন করা হলেই ওই সমস্যার সমাধান হবে এবং বন্দরে বেশি ড্রাফটের বড় বড় জাহাজ ভিড়তে পারবে। বর্তমানে বড় জাহাজগুলো বন্দরে ভিড়তে না পারায় ব্যবসায়ীদের অনেকেই এখন মংলাবন্দর ব্যবহারে অনীহা প্রকাশ করছে।
এদিকে এ প্রসঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান জানান, মংলাবন্দরের উন্নয়নে বর্তমানে ১০টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তার মধ্যে চ্যানেলের ফুড সাইলো এলাকায় ড্রেজিং করা হবে। সেটি বাস্তবায়িত হলে বন্দর চ্যানেলে ১০ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ

আর্কাইভ