শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খেলা » স্বাধীনতা দিবস জুডো প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন : বিকেএসপি রানার আপ
স্বাধীনতা দিবস জুডো প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন : বিকেএসপি রানার আপ
ক্রীড়া প্রতিবেদক ::বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যাবস্থাপনায় ‘স্বাধীনতা দিবস জুডো প্রতিযোগিতা-২০১৯ এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি পুরুষ ও মহিলা উভয় গ্রুপে রানার আপ হবার গৌরব অর্জন করে। বিকেএসপি মহিলা দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক ও পুরুষ দল ১টি স্বর্ণ ও ৪টি তাম্র পদক নিয়ে রানার আপ হয়। পুরুষ গ্রুপে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও মহিলা গ্রুপে বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি তুলে দেন।
আজ সকালে দিন ব্যাপি এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা, চেয়ারম্যান, টুরানামেন্ট কমিটি ও পুলিশ সুপার, সিআইডি, বাংলাদেশ পুলিশ।এ সময় জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক এ কে এম সেলিম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি ও বিকেএসপিসহ মোট ৫টি দলের ৫২জন পুরুষ ও ৩৮ জন মহিলাসহ মোট ৯০ জন খেলোয়াড় পুরুষ বিভাগে ৭টি ও মহিলা বিভাগে ৭টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করেছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল