শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা পৌর এলাকায় আরো একটি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা দরকার : মেয়র
মাটিরাঙ্গা পৌর এলাকায় আরো একটি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা দরকার : মেয়র
মাটিরাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি মন্তব্য করে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক বলেছেন, সময়ের সাথে ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাহিদা মোকাবেলায় মাটিরাঙ্গা পৌর এলাকায় আরো একটি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা খুবই দরকার। সেই প্রতিষ্ঠানের নামের সাথে যদি মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করা হয় তাহলে সেটা ভাল হবে। তিনি উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নতুন করে বিদ্যালয় স্থাপনের জন্যে জায়গার যোগান দেয়ার জন্য পরামর্শ দিয়ে অবকাঠামো নির্মাণ সহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
গতকাল শুক্রবার ৫ এপ্রিল সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ও মৃত এবং শারিরীকভাবে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের মাধ্যমে নিজেদের জীবন বাজি রেখে যারা দেশকে স্বাধীন করেছিল তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে দেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধের বিষয়টি অন্তর্ভূক্ত থাকলেও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোন স্বীকৃতি নেই। তিনি দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মো. আবুল হাশেম,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আলী আহসান নয়ন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম হুমায়ুন মোর্শেদ খানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগন উপস্থিত ছিলেন।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১