শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘুমের ইনজেকশন পুশ করে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন করলো গ্রাম্য চিকিৎসক সাইফুল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘুমের ইনজেকশন পুশ করে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন করলো গ্রাম্য চিকিৎসক সাইফুল
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুমের ইনজেকশন পুশ করে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন করলো গ্রাম্য চিকিৎসক সাইফুল

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া বাজারে ঘুমের ইনজেকশন পুশ করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম। পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে। রোববার সকালে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে এ ধর্ষণের ঘটনা ঘটে। বিকেলে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে ওই ছাত্রী। গ্রেফতার পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে ওষুধ বিক্রির পাশাপাশি পল্লী চিকিৎসকের কাজ করে সাইফুল। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেবই তার মেয়ের জ্বর। শরীর ভালো না হওয়ায় শনিবার রাতে সাইফুল ইসলামের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যান মেয়ের বাবা। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মেয়েকে বাড়ি ফিরিয়ে আনা হয়। ওই সময় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মেয়ের বাবাকে বলে সকালে পাঠিয়ে দেবেন আরও চিকিৎসা দিতে হবে। রোববার সকালে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামের কথামতো চিকিৎসার জন্য মেয়েকে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে গেলে সাইফুল ইসলাম ওই ছাত্রীর শরীরে একটি ইনজেকশন পুশ করে। সেই সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর মেয়ে জ্ঞান হারিয়ে ফেললে লম্পট সাইফুল তাকে ধর্ষণ করে সাইফুল। স্কুলছাত্রীর মা আরও বলেন, মেয়ের আসতে দেরি দেখে তারা নাজ ফার্মেসিতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। উল্লেখ্য, ১৭ই এপ্রিল একধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার করা হয়।

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচাওে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি :: যুবলীগ নেতা কাজী এনামুল হক মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দনের অত্যাচারে অতিষ্ঠ শহরের কলাবাগান ও কাঞ্চননগরবাসি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করে। রোববার সকালে কলাবাগান ও কাঞ্চননগর পাড়ার শত শত মানুষ শহরের পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করে। এর আগে তারা শহরে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলে তারা যুবলীগ নেতা কাজী মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দনের ছবি সম্বলিত প্লাকার্ড ও ব্যানার বহন করে। তাতে লেখা ছিল “দীর্ঘদিন ধরে কলাবাগান ও কাঞ্চননগরসহ ঝিনাইদহের বিভিন্ন স্থানে খুন, ধর্ষন ও চাঁদাবাজীসহ বিভিন্ন ধরণের অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে নিরীহ মানুষের উপর অমানষিক নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে। প্লাকার্ডে পিতা পুত্রের বিরুদ্ধে প্রতিরোধ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে। শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসুচি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, ইসরাইল হোসেন শান্তি জোয়ারদার, সাবেক ছাত্র নেতা রহুল কুদ্দুস দুদু, শাহিনুর রহমান লাভলু, লিয়াকত হোসেন, আব্দুল মজিদ ও মডার্নপাড়ার মনি। বক্তারা অভিযোগ করে বলেন, কাজী এনামুল হক মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দন আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে শহরব্যাপী সন্ত্রাসের নেটওয়ার্ক গড়ে তুলেছে। দোকানগুলো থেকে জোর পুর্বক রড, সিমেন্টসহ নানা সামগ্রী জোর করে নিয়ে বাড়ি তৈরী করছে। এ জন্য কলাবাগান ও কাঞ্চননগর এলাকার মানুষকে বাধ্যতামুলক চাঁদা দিতে হচ্ছে। এতে অতিষ্ঠ সাধারণ মানুষ নিরুপায় হয়ে রাজপথে নামতে বাধ্য হয়।

শৈলকুপায় চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আব্দুল মালেক (৪২) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। জানা গেছে পৈত্রিক জমিজাতি ভাগবাটোয়ারা নিয়ে গত শনিবার রাতে পারিবারিক ভাবে শালিস বসে। এ সময় বড় ভাই আব্দুল খালেকের সাথে ছোট ভাই মালেকের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে বড় ভাই খালেক ছোট ভাইকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মালেককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূূবুর রহমান জানান, লোকমুখে শুনেছি পারিবারিক বিরোধের জের ধরে একজনকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য প্রমান আসেনি।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ