শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফি হত্যার বিচার ও সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরে আজ বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক জোট জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠন ও সিপিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, মাজেদুল হাসান প্লাবন, উদীচীর প্রভাষক তপন কুমার বর্মণ, আব্দুর রউফ মিয়া, সুমন কুমার বর্মণ, নয়ন কুমার সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে নুশরাত জাহান রাফি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচারসহ সকল যৌন নিপীড়ন ও হত্যার বিচারের দাবী জানান।
গাইবান্ধায় জেলা ইজতেমা শুরু

গাইবান্ধা :: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের হাট বাজারের এবিএম ইটভাটা চত্বরে ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামাতের (সাদ পন্থী গ্র“পের) উদ্যোগে এই জেলা ইজতেমার আয়োজন করা হয়।
তাবলীগ জামাত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার আছরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকা থেকে তাবলীগ জামাতের মুরুব্বিরা। ইজতেমা ময়দানে প্রায় ১৪ হাজার মুসুল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলা ইজতেমা শেষ হবে। এ উপলক্ষে ইজতেমা এলাকাসহ আশেপাশে এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ ব্যাপক আইন শৃংখলা বাহিনী নিরাপত্তায় রয়েছে। ইজতেমায় গাইবান্ধার সাত উপজেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে তাবলীগ জামাতের মুসল্লিরা দুইদিন আগে থেকেই আসতে শুরু করেছে।
পলাশবাড়ী থানার ওসি সুত্রে জানা গেছে, ইজতেমা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দানে মোতায়েন করা হয়েছে ৩শ’ পুলিশ সদস্য, ৫ শতাধিক স্বেচ্ছাসেবক এবং সাদা পোষাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইজতেমায় পুলিশের একটি কন্টোল রুম রয়েছে ২৪ ঘন্টা পুলিশী সহায়তা পাবেন ইজতেমার মুসল্লিরা।





আর্কাইভ