শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে চক্ষু চিকিৎসকের এক লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে চক্ষু চিকিৎসকের এক লাখ টাকা জরিমানা
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে চক্ষু চিকিৎসকের এক লাখ টাকা জরিমানা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহরে চক্ষু ক্যাম্প চলাকালে মোহাম্মদ আলী (বিএমডিসি রেজিঃনং ৬৪০২০) নামক এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার। ডাঃ মোহাম্মদ আলী নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাঃ মোহাম্মদ আলীর মালিকানাধীন নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় অবস্থিত অনুমোদন বিহীন আনোয়ার হোসেন চক্ষু ও জেনারেল হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে মাত্র ত্রিশ টাকা ফিতে চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে মর্মে গত বুধবার মাইকিং করা হয় ও লিফলেট বিতরণ করা হয়। ডাঃ মোহাম্মদ আলী (এমবিবিএস,সিসিডি,ডিএমইউ,ডিও-চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ইসলামিয়া চক্ষু হাসপাতাল ঢাকা-ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ, বার্ডেম ঢাকা)এবং মনজুরুল ইসলাম মাসুম (এম.এল.ওপি.বি.এন.এস.বি সিরাজগঞ্জ চক্ষু হাসপাতাল ডি.ও.এল.ভি, ইউ.ওব.সাউথ এশিয়া (ঢাকা) চিকিৎসা সেবা প্রদান করবেন বলে লিফলেটে জানানো হয়। বৃহস্পতিবার ডাঃ মোহাম্মদ আলীর ক্লিনিকে কর্মরত মনজুরুল ইসলাম এ ক্যাম্পে না আসলেও ডাঃ মোহাম্মদ আলী ক্যাম্পে রোগি দেখা শুরু করেন এবং অনেক রোগির নিকট থেকে অতিরিক্ত চার-পাঁচশত করে টাকা আদায় করেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিনকে বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসান। এসময় সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ সবিজুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভূয়া প্রচারণা, বেআইনী চক্ষু ক্যাম্প স্থাপন, বিশেষজ্ঞ না হয়েও লিফলেটে বিশেষজ্ঞ কথা ব্যবহার করা,তিনি যেসকল হাসপাতালে কর্মরত নয় সেসকল হাসপাতালের নাম ব্যবহার করে প্রচারণা চালানো ও অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয় এবং রোগিদের টাকা ফেরত দেয়া হয়। তিনি সারা দেশের আর কোথাও অনুমোদন বিহীন চক্ষু ক্যাম্প করবেন না বলে মুচলেকা ও দেন। পরে জরিমানার টাকা দিয়ে তিনি মুক্ত হন।
এ ব্যাপারে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম জানান, ডাঃ মোহাম্মদ আলী আমাদের হাসপাতালের চিকিৎসক নয়। তিনি আমাদের হাসপাতালের নাম ব্যবহার করে রোগিদের সাথে প্রতারণা করছেন।





আর্কাইভ