শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশব্যাপী মহান মে দিবস পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশব্যাপী মহান মে দিবস পালিত
বুধবার ● ১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী মহান মে দিবস পালিত

---পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা চত্তর ঘুরে আবারোও উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। অপর দিকে জাতীয় শ্রমিকলীগ উপজেলা কমিটির উদ্যেগে দলীয় কার্যলয় থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের উপদেষ্টা শুনিল সাহা মহন্ত, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক মো. নাছির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান (মতি), মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনিরুজ্জামান, যুবলীগ নেতা মো. শফিকুল আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা কমিটির সভাপতি মো. হারুন-অর-রশিদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জহিরুল আমিন রুবেল প্রমূখ।

এছাড়া পানছড়ি কাঠ লোড-আনলোড শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যেগে সংগঠনটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নিকট স্বারকলিপি প্রদান করেন।

চট্টগ্রাম থাই এন্ড এস এস ঠিকাদার সমিতির মহান মে দিবস পালিত

চট্টগ্রাম :: সভ্যতা গড়েছি আমি শ্রমে আর ঘামে, সভ্যতার পাঁজর বুনেছি আমি আমার নামে, হে পৃথিবী শোন,পানির দামে বেঁচেছি আমি শরীরের সব নুন, আমি সেই নিঃস্ব হতভাগ্য শ্রমিক, আমি চাই পৃথিবী আমার ঘামের মূল্য দিক-এরই লক্ষ্যে চট্টগ্রাম থাই এন্ড এস এস ঠিকাদার সমিতি ১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় নগরীর বহদ্দারহাট চত্বর হতে এক র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুলকবহর মোড়ে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা মোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় ও আর কে রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকরা নিষ্পেষিত নির্যাতিত। যাদের শ্রমে আর ঘামে তিল তিল করে ঘরে উঠেছে সভ্যতার ভিত্তি, উন্নতির সিঁড়ি। সেই শ্রমিকদের অবহেলা করে উন্নতির ভীত রচনা করা কোনভাবেই সম্ভব নয়। তাই দেশকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে হলে বিশ্বের কাছে সম্মানজনক স্থান পাওয়ার জন্য শ্রমিকদের শতভাগ মুল্যায়নের কোন বিকল্প নেই। এতে বক্তব্য রাখেন নুরনবী লিটন, মো. আলাউদ্দিন, বিশ্বজিত দাশ, রেজাউল করিম শাহীন, মো. সাঈদ, মো. জসিম, আলী আজম রোকন ও মো. হেলাল।

গাবতলীতে মে দিবস পালিত

বগুড়া প্রতিনিধি :: মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩১৪০) উদ্যোগে কাগইল বন্দরে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কাগইল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন। সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি হারুন অর রশিদ বাবু সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান পাশা, শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, সহ সাঃ সম্পাদক বিপুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য মোয়াজ্জিম হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক সাইদী নুর আকন্দ, সংগঠনের নেতা সিরাজুল, সুজন, কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সজিব আহম্মেদ, যুগ্ম সম্পাদক খোকন আহম্মেদ, যুবলীগের গুপ্ত, জাহাঙ্গীর, হিরু, রকি, ছাত্রলীগের সুজন, আজিজ ও ইমরান প্রমূখ। আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীতে সার্বিক সহযোগিতায় ছিলেন মেসার্স অর্থী এন্টারপ্রাইজের প্রোঃ আজিজুল হক স্বপন ও মেসার্স আর রাহ্‏মান ট্রেডাসের প্রোঃ মাশকুরুল আলম তারিক হাসান।

“ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা” শ্রমিকদের মহান মে দিবস পালন

ঝিনাইদহ :: ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে “ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা” শ্রমিকদের র‌্যালী, আলোচনা সভা ও মহান মে দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা শ্রমিকদের আয়োজনে বুধবার (১লা মে) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন এলাকার অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। শ্রি স্বপন কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম মোল্লার পরিচালনায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, সভাপতি শ্রি স্বপন কুন্ডু, সাধারন সম্পাদক জসিম মোল্লা, সাবেক সভাপতি মোঃ ইসলাম, কার্যকরী সভাপতি টুটুল বিশ্বাস, সহকারী সাধারন সম্পাদক সাইফুল, বাবলু মিয়া ও মোস্ত মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান, প্রশ্ন উত্তর ও তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনে দিতে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় চার শত কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে ও অনুষ্ঠান শেষে কার্যকরী সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)