শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » রমজানের চাহিদা পূরণে ব্যস্ত মুড়ির কারিগররা
প্রথম পাতা » গাইবান্ধা » রমজানের চাহিদা পূরণে ব্যস্ত মুড়ির কারিগররা
সোমবার ● ৬ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানের চাহিদা পূরণে ব্যস্ত মুড়ির কারিগররা

---গাইবান্ধা প্রতিনিধি :: ইফতারের উপকরণে যতো উপাদনই থাকুক সাদা ফুরফুরে মচ মচে সুস্বাদু এই মুড়ি ছাড়া অতৃপ্তি থেকে যায় রোজাদারদের। এছাড়া গ্রামবাংলার ঐহিত্যবাহী নাস্তা এবং অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান হিসেবে মুড়ির প্রচলন এদেশে প্রাচীনকাল থেকেই। তবে সে মুড়ি হালের মেশিনে বানানো ক্ষতিকর ক্যামিকেল মিশ্রিত এবং বিস্বাদ মুড়ি নয়। মুড়ির কারিগরদের মাটির খোলায় লবণ পানি মেশানো চাল দিয়ে গরম বালুতে ভাজা হাতে তৈরি মুড়ি। আসন্ন রমজানকে ঘিরেই মুড়ির অতিরিক্ত চাহিদা পূরণে তৎপর হয়ে উঠেছে এ জেলার মুড়ির কারিগররা।
গাইবান্ধা জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকার হাট-বাজার সমূহে মুড়ির প্রধান যোগানদাতা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুরের বৈরাগীপাড়ার মুড়ির কারিগররা। দেশীয় মুড়ি সরবরাহের ব্যাপকতা কারণেই এই গ্রামটিকে এখন সবাই ‘মুড়ির গ্রাম’ হিসেবেই চেনে। কেননা, মুড়ি যাদের জীবন-জীবিকার উৎস, সেই মুড়িওয়ালা নামের মুড়ি তৈরির অখ্যাত কারিগরদের এই গ্রামে কারবার ও বসবাস।
গাইবান্ধা শহর থেকে ৫ কি.মি. দূরে বালুয়া-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুরের বৈরাগীপাড়া গ্রাম। এই গ্রামে মুসলমান, হিন্দু ও বৈষ্টমি সম্প্রদায়ের ১শ’ ৫০টি পরিবার প্রায় ৩০ থেকে ৩৫ বছর যাবৎ চাল থেকে মুড়ি ভেজে তা বাজারে বিক্রি করে তাদের পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছে। এই মুড়িই তাদের পেশা এবং জীবন জীবিকার একমাত্র উৎস। প্রথমে প্রান্তিক জনগোষ্ঠীর শুধু হিন্দু ও বৈষ্ণব সম্প্রদায়ের লোকজনই পেশাদারিত্বের ভিত্তিতে বংশপরম্পরায় এই মুড়ির কারবারে জড়িত ছিল। সে কারণে এই গ্রামটির নামও হয়েছে বৈরাগীপাড়া। কেননা বৈষ্ণবদেরই প্রচলতি ভাষায় বৈরাগী হিসেবে আখ্যায়িত করা হয়। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার ভারতে আশ্রয় নিয়ে আর ফিরে আসেনি। সেই থেকে মুসলমান সম্প্রদায়ের লোকজনও এই পেশায় সম্পৃক্ত হয়ে পড়ে।
বৈরাগীপাড়ার এই মুড়ির কারবারীদের গৃহবধূরাই গ্রামে গ্রামে গিয়ে ভাল মুড়ি করার উপযোগী ধান কিনে আনে এবং জ্বালানী সংগ্রহ করে। পরে সেই ধান সিদ্ধ-শুকনা করে ঢেঁকিতে এবং মেশিনে সেই ধান ভেনে চাল করে এবং চালে লবণ পানি মিশিয়ে মাটির হাড়িতে ভাজা হয়। সেই সাথে পাশের অন্য চুলায় মাটির হাড়িতে গরম হয় মিহি বালু। চাল ভাজা হলে তাতে ঢেলে দেয়া হয় আগুনে তাঁতানো গরম বালু। আর মুহুর্তেই চাল থেকে ভুর ভুর করে ফুটে ওঠে শুভ্র শিউল ফুলের পাঁপড়ীর মতো সাদা মুখরোচক মুড়ি। গরম মুড়ি চালুনীতে ঢেলে বালু ঝেড়ে রাখা হয় চটের বস্তায়। মুড়ি ভাজা হলেই মেয়েদের দায়সারা। পরে তা বাজারজাত করার দায়িত্ব বর্তায় পুরুষদের উপর। মধ্যস্বত্বভোগী পাইকাররাই অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি থেকে মুড়ি কিনে নিয়ে যায়। আবার অনেকে মাথায় বস্তা বোঝাই মুড়ি নিয়ে ফেরী করে বিক্রি করে দোকানে দোকানে নয়তো বাসা বাড়ীতে। অধিকাংশ মুড়ি কারবারী অতিদরিদ্র। সে জন্য অর্থাভাবে মধ্যস্বত্বভোগী পাইকারদের কাছে আগাম টাকা নিয়ে বা দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে টাকা নিয়ে তাদেরকে মুড়ির কারবার চালাতে হয়। সে জন্য তারা এ থেকে লাভ যা পায়, তা অতি সামান্য। যা দিয়ে তাদের জীবন ধারণ করাই দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এব্যাপারে মুড়ির কারিগররা জানান, সাম্প্রতিকালে মেশিনে তৈরী করা মুড়ি এসে বাজার দখল করায় এই মুড়িওয়ালারা আরও বেশি বিপাকে পড়েছে। তবুও আশার কথা এই, ইউরিয়া মেশানো মেশিনজাত মুড়ির সাইজ বড় হলেও মুড়ির আদি স্বাদ তাতে একেবারেই নাই। সে জন্য এখনও গ্রামীণ এই মুড়িওয়ালাদের মাটির খোলায় ভাজা মুড়ির চাহিদা অনেক বেশি। কেন না, এদের মুড়ি সুস্বাদু এং স্বাস্থ্যসম্মত।
মুড়ি ভাজার এই পেশাদার প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের আদি পেশা টিকিয়ে রাখতে সহজ এবং ঐতিহ্যবাহী মাটির খোলায় ভাজা দেশীয় জাতের গ্রামীণ এই মুড়ি শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দেয়া অত্যন্ত জরুরী। আর্থিক সহায়তা পেলে তারা এ থেকেই আত্মনির্ভর হয়ে উঠতে সক্ষম হবে বলে মুড়ির কারিগররা জানান।

এসএসসি ফলাফল :ইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে
গাইবান্ধা প্রতিনিধি :: এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শীর্ষস্থান লাভ করেছে। এ বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। জেলার সুনামধন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২১৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৯.০৭। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। এছাড়া গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২৪৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ২৩৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৩৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন।
অন্যদিকে গাইবান্ধা আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১০০ জন। পাশ করেছে ৯৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পাশের হার শতকরা ৯৪ ভাগ। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল ও কলেজ থেকে ১১৫ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করে ১১৪ জন এবং জিপিএ-৫ পায় মাত্র ৪ জন। পাশের হার ৯৯ ভাগ।





আর্কাইভ