সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক জাহাঙ্গীর কারাগারে
রাজশাহীতে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক জাহাঙ্গীর কারাগারে
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর দুর্গাপুরে এক আদিবাসী নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ ২০ মে সোমবার সকালে আটক করে জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার বহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি আব্দুল মোতালেব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভুক্তভোগী নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। কয়েকদিন আগে আরও কয়েকজন আদিবাসী নারীর সঙ্গে ওই নারী দুর্গাপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। সারাদিন কাজ শেষে রাতে তারা সবাই বহ্মপুর গ্রামের একটি কলোনিতে থাকতেন। শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান ওই নারী। এরপর তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় একা পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় রবিবার রাতে একটি মামলা করেন ওই নারী। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ওসি





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)