বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষ্মীছড়ি থেকে ১০ দিন ধরে চাকমা কিশোরী নিখোঁজ
লক্ষ্মীছড়ি থেকে ১০ দিন ধরে চাকমা কিশোরী নিখোঁজ
খাগড়াছড়ি প্রতিনিধি :: জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মেম্বার পাড়া থেকে এক রুপালী চাকমা নামের কিশোরী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ২২ মে (বুধবার) কিশোরীর বড়ো ভাই সুরেশ বাবু চাকমা লক্ষ্মীছড়ি থানায় একটি সাধার ডাইরী রুজু করেন (যার নাম্বার ৬৯৭, তাং ২২.০৫.২০১৯ইং)।
নিখোঁজ কিশোরী একই উপজেলার দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামের হৃদয় চাকমা]র মেয়ে। সাধারণ ডাইরিতে উল্লেখ করা হয় গত ১২/০৫/১৯ ইং তারিখে লক্ষ্মীছড়ি বাজারে আসার পর থেকে আর নিজ বাড়িতে ফেরত যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অবশেষে লক্ষ্মীছড়ি থানায় সাধারণ ডাইরি রুজু করা হলো। কোন ব্যক্তি সন্ধান পেলে মোবাইল নাম্বার ০১৮১৩৫৮৮৯৭৪ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি ৬ষ্ট/৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর আর স্কুলে যায় নি। শুনেছি ঘর থেকে কয়েক সেট পোশাক নিয়ে বেড়রহয়। লক্ষ্মীছড়ি বাজারে আসছে তা সঠিক কিন্তু এর পর থেকে আর সে বাড়ি যায়নি।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ