শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » আগামী দিনে সংবাদ মানেই অনলাইন : রাঙামাটি জেলা প্রশাসক
প্রথম পাতা » কৃষি » আগামী দিনে সংবাদ মানেই অনলাইন : রাঙামাটি জেলা প্রশাসক
শনিবার ● ৯ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী দিনে সংবাদ মানেই অনলাইন : রাঙামাটি জেলা প্রশাসক

---

ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও Skill100.com এর যৌথ আয়োজনে ২দিন ব্যাপী “রুপান্তরমূলক নেতৃত্ব এবং কার্যকর দল গঠন শীর্ষক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন । ৯ জানুয়ারী শনিবার হোটেল প্রিন্স এর সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রথমবারের মত ২৫টি নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে ২ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় ।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন তরুন প্রযুক্তিবিদ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. জানে আলম রাবিদ (পিএইচডি) । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন । প্রধান বক্তা ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মফিজ আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ নাজমূল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাঙামাটি চারুকলা একাডেমী অধ্যক্ষ রতি কান্ত তনচংগা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর কো-অর্ডিনেটর এডভোকেট জুয়েল দেওয়ান, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল বাংলাদেশ গঠনে ব্যাপক ভুমিকা রাখছে । আগামী দিনে সংবাদ মানে অনলাইনের সংবাদ হবে, সংবাদের মূল মাধ্যমই হবে অনলাইন মাধ্যম, আগামী দিন অনলাইনের দিন । তাই অনলাইন প্রেসক্লাবের সদস্য ও নিউজ পোর্টালের সম্পাদকদের প্রশিক্ষণ অত্যাবশ্যক ।তিনি আরো বলেন,যে সংবাদ প্রিন্ট মিডিয়ায় পড়ার জন্য ১২ ঘন্টা অপেক্ষা করা লাগে অনলাইনে সে নিউজ হয়তো ১২ মিনিটে পাওয়া সম্ভব । আগে পত্রিকা পড়ার জন্য অপেক্ষা করা লাগতো কিন্তু অনলাইনের কল্যাণে এখন মোবাইলে তা পড়া যাচ্ছে ।
জেলা প্রশাসক পর্যটন নগরী রাঙামাটির উন্নয়নের জন্য তাঁর নেয়া পদক্ষেপ গুলো উল্লেখ করে তিনি বলেন, অনলাইন সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ ব্যাপারে সহযোগিতা করলে তিনি রাঙামাটি জেলাকে সুন্দর ভাবে সাজাতে পারবেন ।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বলেন, অনলাইন সংবাদপত্র শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় ।দেশের গন্ডি পেরিয়ে আমাদের দেশের সংবাদ অনলাইনের কল্যাণে মূর্হতের মধ্যে বিশ্বে ছড়িয়ে পড়ছে । সুতরাং অনলাইন সংবাদপত্রকে এখন অবহেলা করার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব দক্ষতা অর্জন করা ।

কর্মশালায় অংশগ্রহণ করছেন শামসুল আলম স্বপন (বিজয় নিউজ২৪.কম) , ইসলাম মাহমুদ (সিটিএন২৪.কম), আনসার হোসেন (কক্সবাজারভিশন.কম), অধ্যাপক আকতার চৌধুরী (কক্সবাজার নিউজ.কম), কাজী আবদুর রউফ (সিএইচটিমিডিয়া২৪.কম), আব্বাছ উদ্দিন চৌধুরী (এথেনিক ইউনিভার্স.কম) , জুঁই চাকমা সম্পাদক (সিএইচটিমিডিয়াটিভি.কম) , শেখ সাইফুদ্দিন আহমেদ (দৈনিক আগামীর বাংলাদেশ ও আগামীর বাংলাদেশ.কম) , মোহাম্মদ-উর-রহমান মাসুদ (দি কক্সবাজার মেসেজ.কম) , সরকার রুহুল আমিন (অনাবিল.নেট) , ওবাইদুল হক চৌধুরী (উখিয়া নিউজ .কম), আবদুল্লাহ নয়ন (খবর বিতান .কম), বিপ্লব চাকমা ( সিএইচটি ফাস্ট নিউজ ২৪.কম) , লুৎফুর রহমান (সিএইচটি টাইমস.কম ), অধ্যাপক মুকতাদের আজাদ খান (আলোকিত সন্দ্বীপ ২৪.কম) , আমির হামজা (রাউজান নিউজ২৪.কম), কামরুল ইসলাম (রাউজান নিউজ২৪.কম) , নির্মল বড়ুয়া মিলন প্রধান সম্পাদক ও প্রকাশক (সিএইচটি মিডিয়া ২৪.কম) , মোহাম্মদ ওমর ফারুক (সিএইচটি মিডিয়া ২৪.কম) , মোহাম্মদ সোহেল রানা (দি পিপলস নিউজ ২৪.কম ), জুয়েল দাশ (সিএইচটি ৭১.কম)।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠান সূচিতে অংশগ্রহন কারীদের ফুলের ষ্টিক দিয়ে সবাইকে বরণ করেন জুঁই চাকমা সম্পাদক ( সিএইচটিমিডিয়াটিভি.কম) , আসন গ্রহণ ও পরিচিতি,অতিথিদের ব্যাচ পরান কাজী আবদুর রউফ (নির্বাহী সিএইচটি মিডিয়া২৪.কম), পবিত্র কোরআন তেলওয়াত করেন আবুল কাশেম, বাইবেল পাটন করেন জুয়েল দাশ ও ত্রিপিটক পাঠ করেন সমীর বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ পরিচালনা কমিটির কো-সদস্য সচিব আব্বাস উদ্দিন চৌধুরী। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান,প্রদান করা
হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)