শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে হাতি দিয়ে চাঁদাবাজি : মাহুতের জরিমানা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে হাতি দিয়ে চাঁদাবাজি : মাহুতের জরিমানা
বুধবার ● ১৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে হাতি দিয়ে চাঁদাবাজি : মাহুতের জরিমানা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে রাস্তায় দাঁড়িয়ে হাতি দিয়ে সাধারণ মানুষ, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তোলার অপরাধে হাতিসহ মাহুত রনি হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল ১৮ জুন মঙ্গলবার বিকালে পৌর শহরের জারদ্রিস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ হাতিসহ মাহুতকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলামের আদালতে হাজির করলে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং চাঁদা উত্তোলনের ৭২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে কুষ্টিয়ার খোকশা উপজেলা থেকে দি নিউ কমলা সার্কাসের একটি হাতিসহ মাহুত রনি হোসেন চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে বাণিজ্য মেলা উপলক্ষে খেলা দেখাতে আসেন।

১৮ জুন মঙ্গলবার বিকালে সে জারদ্রিস মোড় এলাকায় হাতি দিয়ে বিভিন্ন যানবাহন, সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানে হাতির ভয় দেখিয়ে হয়রানি করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন গাড়ি নিয়ে যাওয়ার সময় বিষয়টি তার চোখে পড়ে।

পরে হাতিসহ মাহুতকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর চাঁদাবাজির অভিযোগে মাহুতের ২ হাজার টাকা জরিমানা এবং উত্তোলনকৃত চাঁদার টাকা জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)