শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় পাট চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় পাট চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা
শনিবার ● ২২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় পাট চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা

---নওগাঁ প্রতিনিধি :: বর্তমান সরকার পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে নওগাঁর কৃষকরা আবার পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা এখন পাট চাষ করে লাভবান হওয়ার আশা করছেন। এ কারণে চলতি মৌসুমে নওগাঁয় ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

অথচ কিছুদিন আগেও কৃষকরা পাট চাষে আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছিল। হারিয়ে যেতে বসেছিল জেলার পাট চাষ। এছাড়াও জেলার মান্দা উপজেলায় একটি টেক্সটাইল মিল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এই টেক্সটাইল মিল চালু হলে পাটের চাহিদা আরও বাড়বে। এ জেলায় পাট চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, জেলার ১১টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চলতি মৌসুমে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় কোনও পাট চাষ হয়নি। অবশিষ্ট ৮ উপজেলায় পাট চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৫৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১১০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আশা করছি প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ বেল হিসেবে এ বছর জেলায় ৭০ হাজার ২৩৩ বেল পাট উৎপাদিত হবে।





আর্কাইভ