বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মাদক, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঝালকাঠিতে মাদক, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মাদকসেবন, সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবমহিলা লীগের আহ্বায়ক শারমিন মৌসুমি কেকা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুবলীগ নেতা কামাল শরীফ ও সৈয়দ হাদিসুর রহমান মিলন।
সভায় বক্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বেড়ে গেছে। এসব কর্মকান্ডের সঙ্গে প্রভাবশালী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা জড়িত। তারা দক্ষিণের শান্ত জেলা ঝালকাঠিকে উত্যপ্ত করতে চায়। এ ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। যারা এসব কাজে জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।





ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত