শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে : লাল
প্রথম পাতা » পাবনা » পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে : লাল
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে : লাল

---পাবনা প্রতিনিধি :: জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বলেন, বৃক্ষরোপন শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন-জীবিকার জন্য বৃক্ষরোপন করা অতি প্রয়োজন। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃরোপণ করা একান্ত দরকার।

যে কোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। এমনকি ওই ফল বা ফসল যদি উৎপাদনকারী বা প্রকৃত মালিক নাও পায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাতেও সমাজের কারও না কারও প্রয়োজন পূর্ণ হয়। অর্থাৎ ওই ফল বা ফসল, সর্বাবস্থায়ই অর্থনৈতিকভাবে মূল্যমান।

জেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, ইসলাম এ বিষয়ে মানুষকে সান্তনা প্রদান করেছে। নবী করিম (সা.) বলেছেন, ‘যদি কোনো মুসলিম কোনো ফলের গাছ লাগায় বা বাগিচা করে অথবা ক্ষেতে কোনো শস্যের বীজ বপন করে, তা থেকে উৎপন্ন কোনো ফল মানুষ বা পশুপাখি যদি খায়, তবে ওই বৃক্ষের মালিক, বাগিচা ওয়ালা বা ক্ষেত ওয়ালা সদকার সওয়াব পাবে।

গতকাল রবিবার পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচী এবং অত্যাধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াই-ফাই সম্পন্ন মাল্লিমিডিয়া কাশরুম ও কনফারেন্স রুমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা এখন শুধু স্বপ্ন নয় বাস্তবায়নের পথে। এটা এখন স্কুল কলেজের দিকে তাকালেই বুঝা যায়। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যে ভাবে ডিজিটালে ছোঁয়া পরেছে তা আসলে উপলদ্ধি করার মত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষক একেএম আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য দেন চীফ ইন্সট্রাক্টর শাহ আলম। এ সময় কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জমিদার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিটিভি’র জেলা প্রতিনিধি ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান উপস্থিত ছিলেন।

ন্যানের মাঝে উপস্থিত ছিলেন অত্র কলেজের চীফ ইন্সট্রাক্টর জাকির হোসেন,মিজানুর রহমান, তারিকুল হাকিম,নুর মোঃ আনোয়ার রশিদ, লিপি রাণী সরকার,বাসুদেব রায়,ইন্সট্রাক্টর হাসানুজ্জামান, রতন কুমার রায়, শাহানারা খোন্দকার, আলী আকবর মিঞা,জুনিয়র ইন্সট্রাক্টর মীর মোঃ আবু জাফর সহ আরো অনেকেই।

কলেজের অধ্যক্ষ জানান, আমাদের কলেজের জরাজীর্ণ পরিবেশ থেকে কলেজের পরিবেশ উন্নীত করতে ইতোমধ্যেই কলেজ ক্যাম্পাস পরিস্কার করা হয়েছে এবং সেই কলেজে থাকা গাছগুলো সরকারি নিয়ম অনুযায়ি ট্রেন্ডারের মাধ্যমে বিক্রি হয়। এবং সেই সাথে এক গাছের বদৌলতে ৫টি করে ফলদ ও বনজ গাছ লাগানো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ রবিবার কলেজ ক্যাম্পাসে ৯টি ভিয়েতনামী নারিকেল গাছের চারা, ৩টি বিখ্যাত চায়না-৩ জাতের লিচু গাছের চারা, ৩টি হারিভাঙ্গা আমের গাছ, ১৫টি মেহগনি গাছ, ৮টি বকুল ফুলের গাছ, ১টি চেরী ফুলের গাছ ও ১টি কৃষ্ণচূড়া গাছের চারা মিলে মোট ৪০টি চারা রোপন করা হয়।





আর্কাইভ