শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
প্রথম পাতা » পাবনা » পাবনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

---পাবনা প্রতিনিধি :: তথ্য সরবরাহে বিঘন সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অসদাচারণের অভিযোগে পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত সংশিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু তথ্য প্রদানে বিঘন সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের বিষয়টি তথ্য কমিশনের তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ সমীচীন নয় বলে সরকার মনে করে। বিষয়টিকে অপরাধ মূলক কার্যক্রম উল্লেখ করে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪১ এর ক ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভাঁড়ারা ইউপি সচিব সেলিম আহমেদ জানান, মৃত স্বামীর স্ত্রী পরিচয়ের প্রত্যয়ন পত্র চেয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করেন এক নারী। তার পরিচয়ের বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় সে প্রত্যয়ন পত্র দিতে দেরি করে। পরে ওই নারী তথ্য অধিকার আইনে আবেদন করার পর বিষয়টি জানিয়ে তথ্য কমিশনে অভিযোগ করেন।

শুনানি শেষে তথ্য কমিশন ইউনিয়ন পরিষদের বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় চেয়ারম্যান এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

সভা বয়কট করলেন সব ইউপি চেয়ারম্যান
পাবনা প্রতিনিধি :: ইউএনও’র উপর রাগ করে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বয়কট করলেন চাটমোহরের ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারের বিভিন্ন কর্মকান্ডে ইউএনও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাস্তবায়ন করছেন এবং অবজ্ঞা ও অবহেলা করছেন ইউপি চেয়ারম্যানদের- এমন অভিযোগ এনে সভা থেকে একযোগে বের হয়ে যান সংক্ষুব্ধ এসব চেয়ারম্যান।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয় সভাটি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। সভার শুরুতেই বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ইউএনওকে একহাত নেয় ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এ তথ্য।

সভা থেকে বের হয়ে সবক’টি ইউপি চেয়ারম্যানের পক্ষে নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সরকারি ভাবে ধান কেনার জন্য লটারি করেছে উপজেলা প্রশাসন। বিষয়টির ব্যাপারে কোন চেয়ারম্যানের সঙ্গেই আলোচনা করা হয়নি। এর আগে গম কেনায় দূর্নীতি করা হয়েছে। সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে স্বেচ্ছাচারিতা ও দূর্নীতি করা হয়েছে। আদায় করা ভূমি উন্নয়ন করের ১ভাগও ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়নি। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে হরিলুট করা হয়েছে। এডিবির অর্থায়নে ফার্নিচার তৈরিতে দুর্নীতি ছিল। সভার রেজুলেশন না করেই আমাদের কাছে থেকে সই নেয়া হয়। পরের সভায় দেখা যায়, আলোচনার বাইরের বিভিন্ন বিষয়ও রেজুলেশনে ঢুকানো হয়েছে, জানান নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানালেন, ইউএনও সব চেয়ারম্যানকেই অবহেলা করেন। নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। আমাদেরকে তার দরকার নেই। আমরা এখন শুধু চারিত্রিক আর জন্ম সনদ সই করবো।
এসব বিষয় জেলা প্রশাসককে লিখিত ভাবে জানাবেন কিনা, জানতে চাইলে নজরুল ইসলাম বলছেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সময় নিয়েছেন। আমরা তাকে ( উপজেলা চেয়ারম্যান) কয়েকটি শর্ত দিয়েছি। শর্ত মানলে ইউএনওর সঙ্গে বসবো। নইলে বসার সুযোগ নেই।

ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) অসীম কুমার সরকার বলছেন, স্বেচ্ছাচারিতার অভিযোগ সঠিক নয়। ধান কেনার বিষয়টি সমন্বয় বা আলোচনার না। কোন অনিয়ম করা হয়নি। তারা একতরফা বলে সভা থেকে বের হয়ে গেছেন। আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। অসীম কুমার জানাচ্ছেন, চেয়ারম্যানদের কালকে ডাকা হয়েছে। সেখানে যুক্তি-তর্ক তুলে ধরা হবে। আইনের মধ্য থেকে যে পক্ষ জয়ী হবে, সে মোতাবেক এবং ম্যানুয়াল মোতাবেক উপজেলা পরিষদের কর্মকান্ড চলবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার বলেন, এটা তেমন কিছুই না। ইউএনও সাহেবের সঙ্গে ভুল বুঝাবুঝি। তার উপর ইউপি চেয়ারম্যানদের যে কোন কারণেই রাগ হয়েছে। চেয়ারম্যানদের সাথে বসে বিষয়টি সমন্বয় করে দেবো।

বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল

পাবনা প্রতিনিধি :: বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের সেমিফাইনাল খেলা শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার থেকে। আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে পাবনার চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাই স্কুলের নিজস্ব (বালুচর) খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ টুর্ণামেন্টের সেমিফাইনালের প্রথম রাউন্ডের ১ম খেলায় শুভ সকাল স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গা -বনাম- শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ পৈলানপুর, চাটমোহর মোকাবেলা করবে।





আর্কাইভ