শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বৃদ্ধের মৃরদেহ উদ্ধার : পরিচয় খুজছে পুলিশ
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বৃদ্ধের মৃরদেহ উদ্ধার : পরিচয় খুজছে পুলিশ
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে বৃদ্ধের মৃরদেহ উদ্ধার : পরিচয় খুজছে পুলিশ

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দা থেকে ৬৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে ওই বৃদ্ধের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে থাকলেও কেউ খোজ নিতে আসেনি। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে স্বজনদের না পাওয়া গেলে সরকারি কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে খান জাহান আলী মাজারসহ আশপাশের এলাকায় ওই বৃদ্ধ ভিক্ষা করছেন।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, শনিবার বিকেলে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। চিকিৎসকদের ধারণা তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যার মধ্যে তার পরিচয় না পেলে আনজুমান মফিদুলের মাধ্যমে সরকারি কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।##

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট :: বাগেরহাটে কারাগারে মাদক মামলার আসামী আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের আফাজউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট কারাগারের জেলার মো. মহিউদ্দিন বলেন, গত ১৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ১৯ (১) ৭ (ক) আইনের মামলায় আলাল শেখ কারাগারে আসেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাজতি আলাল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই পৌনে দশটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
বাগেরহাট :: ধর্ষণ ও অর্থ বানিজ্যের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ উপজেলার শ্রিফলতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার মো. হামীম নূরী রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার মোহাম্মাদ নূরীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
জানাযায়, গোপালগঞ্জ এলাকার জনৈক নারী কে পুলিশের চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে অর্থ গ্রহন ও নারীকে ধর্ষণের অভিযোগে ফকিরহাট থানায় ও বাগেরহাট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন নির্যাতিত নারী।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিন হাওলাদার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ধর্ষণ ও অর্থ বানিজ্যের অভিযোগে করা এক নারীর পৃথক দুই মামলায় রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী (৫০) কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী অজিয়ার শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ওই শিক্ষার্থীর পিতা। পুলিশ অভিযুক্ত অজিয়ার শিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারের পরে আসামীর পরিবারের পক্ষ থেকে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারকে হুমকী-ধামকী দেওয়া হচ্ছে।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট বুধবার ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় পঞ্চকরণ গ্রামের অজিয়ার শিকদার তার স্ত্রীর অসুস্থ্যতার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন দৌড়ে আসলে অজিয়ার পালিয়ে যায়। ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে তার পিতা মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরে আসামী গ্রেফতার করা হয়েছে। যদি কেউ হুমকী ধামকী দিয়ে থাকে তাহলে খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ