শিরোনাম:
●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডিগ্রী রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুল : বিপাকে শিক্ষার্থীরা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডিগ্রী রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুল : বিপাকে শিক্ষার্থীরা
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ডিগ্রী রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুল : বিপাকে শিক্ষার্থীরা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সরকারি কলেজে অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি ও ১২০ শিক্ষার্থীর রেজিষ্ট্রেশনে বিষয় কোড ভুল করে দেয়ার প্রতিবাদে আজ সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। এসময় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং নানা অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের অপসারণের দাবি করে শ্লোগান দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় কলেজের সম্মুখের ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ গাইবান্ধা-নাকাইহাট সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘন্টার অধিক সময় এই অবরোধ এই কর্মসুচী পালন করা হয়। এ সময় রাস্তার দু-পাশে যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে তালা লাগায়।
শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান সরকারি কলেজে যোগদান করার পর থেকেই বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে সাধারন শিক্ষার্থীরা। সর্বশেষ ডিগ্রি প্রথম বর্ষের ১২০ জন শিক্ষার্থীর বিষয় কোড ভূল আসায় বিক্ষুব্দ হয়ে ওঠে তারা। শিক্ষার্থীদের দাবি কলেজ প্রশাসনের গাফলতির কারণেই এত বড় ভূল হয়েছে। সুতরাং অচিরেই শিক্ষার্থীদের রেজিষ্টেশন সংক্রান্ত জটিলতা দুর করতে হবে এবং অধ্যক্ষের অপসারণসহ এ ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এব্যাপারে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, রেজিষ্ট্রেশন কার্ডের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই গাফিলতির কারণেই হয়েছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের ভুল নেই। তবে এ সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)