শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা শিক্ষাথী ভর্তিসহ নানা অভিযোগ সিবিআইইউ’র কুতুবের বিরুদ্ধে
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা শিক্ষাথী ভর্তিসহ নানা অভিযোগ সিবিআইইউ’র কুতুবের বিরুদ্ধে
মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা শিক্ষাথী ভর্তিসহ নানা অভিযোগ সিবিআইইউ’র কুতুবের বিরুদ্ধে

---উখিয়া প্রতিনিধি  :: রোহিঙ্গা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে সিবিআইইউ’র কুতুব উদ্দিনের বিরুদ্ধে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) পর্যটন নগরীর মানুষের জীবনমান উন্নয়নসহ উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হলেও এই বিদ্যাপীঠের সুনাম ক্ষুন্নের পাশাপাশি বিপথে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তিনি নিজেকে কখনো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র, কখনো গণসংযোগ কর্মকর্তা, কখনো রেজিষ্ট্রারার পরিচয় দিয়ে থাকেন।
সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির চেয়ে রোহিঙ্গা শিক্ষার্থীদের ভর্তি করতে বেশি উৎসুক এই কর্মকর্তা। কেননা, প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ছাত্র-ছাত্রীদের ভর্তি করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই কর্মকর্তা। পরে ভর্তিকৃত মেয়ে শিক্ষার্থীদের সুকৌশলে হোটেল-মোটেলে নিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টিও ওপেন সিক্রেট।
এছাড়াও তিনি এক সময়ের ছাত্র শিবিরের সক্রিয় কর্মী হলেও পরে কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। অবশ্যই বর্তমানে তিনি শহর যুবলীগের দায়িত্বে আছেন। সম্প্রতি শহরের জাদিপাহাড়ে বন্দুকযুদ্ধে নিহত ইয়াবাকারবারী রফিকের সাথেও তার ছিল দহরম-মহরম সম্পর্ক। যার বহি: প্রকাশ ঘটে দেয়ালে সাটানো রং-বেরংয়ের পোষ্টারে। এই কুতুব ইতিপুর্বে অর্থ কেলেঙ্কারির অভিযোগে র‌্যাংগস শো-রুম থেকেও চাকুরিচ্যুত হওয়ার বিষয়টি সুত্রে জানা গেছে।
সম্প্রতি বহুল আলোচিত রোহিঙ্গা তরুণী রাহি খুশিকে কক্সবাজার ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছিলো এই কুতুব উদ্দিন। রাহি খুশি ছাড়াও ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা শিক্ষার্থীকে সিবিআইইউতে ভর্তি করিয়েছেন তিনি। এদের মধ্য ইংরেজী বিভাগের ছাত্র নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের হাফেজ মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ করিম। আইন বিভাগের ছাত্র একই ক্যাম্পের সুলতান আহমদের ছেলে মোহাম্মদ আনিস, লোকমান হাকিমের মেয়ে রোজিনা আক্তারসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কুতুব উদ্দিন নিজেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সহকারি রেজিষ্ট্রার কাম পাবলিক রিলেশন অফিসার পরিচয় দিয়ে বলেন, মোটা অংকের অর্থের বিনিময়ে রোহিঙ্গা শিক্ষার্থীর ভর্তির বিষয়টি সঠিক নয়। এছাড়াও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত কোন কাজ তিনি করেন না। এ সংক্রান্ত কাজ করার জন্য আলাদা লোক আছে। তিনি শুধুমাত্র সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের মানুষের সম্পর্ক উন্নয়নের দায়িত্বে আছেন বলে জানান।
তিনি ছাত্র দল বা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি এ প্রতিবেদককে যাচাই করার কথা বলে বর্তমানে শহর যুবলীগের দায়িত্বে আছেন বলে দাবী করেন। জেলা যুবলীগের কমিটি পূর্ণাঙ্গ হলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারে বলেও জানান এই কুতুব। সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত ইয়াবাকারবারি রফিকের সাথে তার সখ্যতার বিষয়ে তিনি বলেন, আমরা পাশাপাশি বাসায় থাকতাম। সে সূত্রে রফিক যদি আমার ছবি সহ পোষ্টার ছাপালে আমি কি করতে পারি ? অর্থ আতœসাতের দায়ে চাকুরিচ্যুতির বিষয়ে তিনি র‌্যাংগস চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। তার কথা মতে, র‌্যাংগসের অফিসিয়াল ৮৮০২৯৬৬৩৫৫১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সিবিআইইউ’র ফাউন্ডার লায়ন মুজিবুর রহমানের ব্যবহৃত ০১৭১৫৬০৪৫৮৬ নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সিবিআইইউ’র চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপি সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত এক ফোনালাপে তিনি বলেছেন, কেবল কুতুব উদ্দিন নয় দায়িত্বশীল যে কোন ব্যক্তির কারণে যদি সিবিআইইউ’র সুনাম ক্ষুন্ন হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চেয়ারম্যান হিসেবে প্রতিটি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার বলে তিনি জানান।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ