শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ প্রেসক্লাবের কমিটি থেকে ৮ সদস্যের পদত্যাগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ প্রেসক্লাবের কমিটি থেকে ৮ সদস্যের পদত্যাগ
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ প্রেসক্লাবের কমিটি থেকে ৮ সদস্যের পদত্যাগ

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতিসহ ৮ সদস্য কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড, জোরপুর্বক এজেন্ডা বিহীন সিদ্ধান্ত বাস্তবায়ন, তুচ্ছ অজুহাতে প্রকৃত সাংবাদিকদের বাদ দেওয়া ও ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অসাংবাদিকদের ঢালাও ভাবে সদস্য বানানোর প্রতিবাদে ৮ সাংবাদিক পদত্যাগ করেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন। কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগকারী সাংবাদিকদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান, দৈনিক নবচিত্রের বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল, দৈনিক মানবজমিন পত্রিকার আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টেলিভিশনের আসিফ ইকবাল মাখন ও ডেইলি ইনডিপেনডেন্ট এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী। পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের গনমানুষের আস্থার প্রতিক হচ্ছে ঝিনাইদহ প্রেসক্লাব। সরকারের উন্নয়ন সহযোগীর পাশাপাশি গঠনমুলক সমালোচনা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও সমাজের দুষ্ট মানুষের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়ে পেশাদারিত্ব অর্জন ও সাংবাদিকতায় সাহসী ভুমিকা পালন করে আসছি। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতির গোয়ার্তুমি ও সেচ্ছাচারিতার কারণে আমাদের অর্জিত সেই ঐতিহ্য হারাতে বসেছি। পদত্যাগপত্র জমাদানকারীদের অভিমত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এই পদত্যাগের ফলে ঝিনাইদহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি কার্যত ভেঙ্গে গেল। এই কমিটির আর কোন অস্তিত্ব থাকলো না।

শৈলকুপায় বিষাক্ত সাঁপের ছোবলে আবারো বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় আবারো বিষাক্ত সাঁপের ছোবলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান উদ্দিন (৯) ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার গভীর রাতে বগদিয়া গ্রামে নিজ ঘরে শিশু হাসান ঘুমিয়ে ছিলো। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাঁপ দংশন করে। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন উঠে এসে হাসানকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে হাসপাতালে এ্যান্টিভেনম না থাকায় বিষাক্ত সাঁপের ছোবলে বিনা চিকিৎসায় গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ৭ জনের মৃত্যু হয়। যে কারনে হাসপাতালে এ্যান্টিভেনম রাখার দাবীতে গত মঙ্গলবার শৈলকুপা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংবাদটি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ পায়। ফলে পরদিনই ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের হাতে তুলে দেন। এরপরও বিনা চিসিৎসায় সাঁপের কামড়ে শিশু হাসানের মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা হাসপাতালের আরএমও ডাঃ রকিব উদ্দিন রনি জানান, হাসপাতালে এ্যান্টিভেনম বুঝে পেলেও তা প্রয়োগকারী চিকিৎসক নেই। যে কারনে আমরা সাঁপে কাটা রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ।

স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর সঙ্গে বাগবিতন্ডার পর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী নয়ন (১৭) আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে ৪ মাস আগে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করে নয়ন। বিয়ের পর থেকেই তাদের দু’জনের বাগবিন্ডা চলে আসছিল। এরই এক পর্যায়ে রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেসময় নয়ন বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শৈলকুপায় স্কুল হত্যার ঘটনায় সহপাঠিসহ ২ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের সাদেকপুর গ্রামে ৮ম শ্রেণীর ছাত্র জুয়েল হত্যা মামলায় তার সহপাঠিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ওই গ্রামের রেজাউল করিমের ছেলে রাতুল (১৫) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে সাগর হোসেন (২১)। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সাথে জড়িত সন্দেহে বুধবার ভোররাতে ওই গ্রাম থেকে সহপাটি রাতুল ও প্রতিবেশী সাগরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতুল হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। এ ঘটনায় নিহতদের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়। বুধবার রাতে উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)