শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ
প্রথম পাতা » গাইবান্ধা » ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ
সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ

---গাইবান্ধা প্রতিনিধি :: ঢাকাস্থ চিত্রশিল্পীরা তাদের চিত্র কর্মশালায় আঁকা ছবির বিক্রয়লব্ধ ১ লক্ষ টাকা গাইবান্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করলেন। ঢাকার বিজি আর্টিস্ট ও জলজ আর্টিস্ট গ্রুপের শিল্পীরা ব্যতিক্রমধর্মী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তারা চিত্র কর্মশালায় আঁকা ছবি বিক্রি করে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
আজ সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমূখ।
উল্লেখ্য, শিল্পীদের চিত্র কর্মশালার ছবির বিক্রয়লব্ধ অর্থ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট, পশ্চিম কোমরনই দশানি, কামারজানি, কুপতলা, কিশামত বালুয়া ও পৌর এলাকার ৫০টি দুঃস্থ পরিবারের প্রত্যেককে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালন

গাইবান্ধা :: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা এর আয়োজনে সোমবার বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, শিশু একাডেমির অন্যান্য কর্মচারীবৃন্দ, এনসিটিএফ এর শিশু সদস্যবৃন্দ। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাতদিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে ৯ অক্টোবর শিশু একাডেমি প্রাঙ্গণে শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১০ অক্টোবর সরকারি শিশু পরিবার (বালিকা), ১২ অক্টোবর আইডিয়াল কেয়ার মাদ্রাসা, গাইবান্ধা ও ১৩ অক্টোবর আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে “আমার কথা শোন” শিরোনামে শিশুদের সাথে মতবিনিময় ও শিশুরা নিজেদের কথা ব্যক্ত করবে, ১১ অক্টোবর শিশু একাডেমি প্রাঙ্গণে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু সমাবেশ ও দেশের গানের প্রতিযোগিতা, ১৪ অক্টোবর সকাল ৯টায় গোবিন্দপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অটিস্টিক ও বিশেষ চাহিদা সপন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ৯ টায় সরকারি শিশু পরিবার বালকে পথ শিশু, শ্রমজীবী শিশু, সুবিধাবঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক শিমুদের খেলাধুলা প্রতিযোগিতা, সকাল ১০.৩০ টায় শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)