রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী
ঝালকাঠিতে ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী
ঝালকাঠি প্রতিনিধি :: বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস বলেছেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবাকির পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।
আজ রবিবার সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরির্দশ শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশকালে এ কথা বলেন ভারতের রাষ্ট্রদূত।
সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন। এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণী আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের ২ কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে ভারতের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার