শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » লাগাতার পিয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
প্রথম পাতা » গাইবান্ধা » লাগাতার পিয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাগাতার পিয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার হাট-বাজারে নতুন পিয়াজ আসতে শুরু করলেও পিয়াজের মূল্য এখনও কমছে না। এদিকে অতি প্রয়োজনীয় এই সবজি পিয়াজের লাগাতার পিয়াজের মত মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।
রোববার গাইবান্ধার বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, পাতাসহ নতুন পিয়াজের আমদানি শুরু হয়েছে। এখন তা প্রতিকেজি ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশী পুরাতন পিয়াজ এখনও খুচরা ১শ’ ৩০ টাকা এবং আড়তে ১শ’ ২০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
পিয়াজ ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, ভারতসহ বিদেশ থেকে সরকার বিপুল পরিমাণ পিয়াজ আমদানি করার সত্ত্বেও আড়তে পিয়াজের মূল্য কমছে না। ফলে বেশী দামে পিয়াজ কিনে আনতে হচ্ছে বলেই তারা মূল্য কমাতে পারছে না। পিয়াজ ব্যবসায়িরা আরও জানান, আসলে সিন্ডিকেটের মজুদদারির কারণে পিয়াজের এই মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে জাতীয় ৪ নেতাকে নৃসংশভাবে হত্যা করে
গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, ক্ষমতা লিপ্সু জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে ৪২ বছর আগে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে নৃসংশভাবে হত্যা করে। তিনি বলেন, বাংলাদেশের কাংখিত উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আত্মনিয়োগ করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এই কলংকজনক হত্যাকান্ড চালায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা ও যুদ্ধা অপরাধীদের বিচার হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর খুনি ও জেল হত্যাকারিদের বিচার সম্পন্নের মাধ্যমে জাতি কলংকমুক্ত হবে। যেসব হত্যাকারি বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরে নিয়ে এসে বিচারের আওতায় আনা হবে।
তিনি রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ৪ নেতার স্মরণে জেল হত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদের সদস্য মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কলেজ ছাত্র শামীমকে বাঁচাতে এগিয়ে আসুন

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের দিনমজুর জয়নাল মিয়া ও মাজেদা বেগমের পুত্র সাজ্জাদ হোসেন শামীম ২০১৭ সালে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়ার করার সময় ব্রেইন টিউমারে আক্রান্ত হয়। শামীম সদর উপজেলার হাজী ওসমান গণি কলেজের দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা দেয়ার সময় এই ব্রেইন টিউমার দেখা দেয়। বর্তমানে শামীম ভারতের চেন্নাইয়ের ডাক্তারের কাছে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শে ইতোপূর্বে তার অসহায় পিতা সহায় সম্বল বিক্রি করে ও মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে প্রথমবারের মত ব্রেইন টিউমারের অপারেশন সম্পন্ন করতে সক্ষম হয়। তাকে পূর্ণাঙ্গ সুস্থ করতে দ্বিতীয় দফায় অপারেশ করা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার এই দ্বিতীয় দফা অপারেশন না করলে বড় ধরণের ক্ষতি হবে।
তার অসহায় পিতা জয়নাল মিয়া জানান, ছেলের দ্বিতীয় দফা অপারেশনের জন্য প্রায় ৪ লাখ প্রয়োজন। তার পক্ষে এতো টাকা সংগ্রহ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এই চিকিৎসার অভাবে তার সন্তান পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছে না। তাই তিনি দেশের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- মোছা. মাজেদা বেগম, সঞ্চয়ী হিসাব নং ৮৫৭৩, সোনালী ব্যাংক, পুরাতন বাজার শাখা, গাইবান্ধা। এছাড়া বিকাশ (পার্সোনাল) ০১৭১৭-১৪৯৬১৮ নম্বরে তার সাথে যোগাযোগ করা ও আর্থিক সহায়তা করা যেতে পারে।





আর্কাইভ