শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা » তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
প্রথম পাতা » কুমিল্লা » তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী

---কুমিল্লা ::   ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন মন্দভাগ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান।
এসময় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা,কুমিল্লা জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার ভোর ৩ টার দিকে জেলার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সাথে তুর্ণা নীশিতা’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৬ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে । দুর্ঘটনার পর আহত ১৩ জন যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ১০জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকী ৩ জন হবিগঞ্জের কাউসার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সোবহান ও চাঁদপুরের হাইমচরের জাহাঙ্গীর বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড)কে সাসপেন্ড করা হয়েছে।
এছাড়া রেলওয়ে ও ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে জনপ্রতি ১ লাখ টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া প্রতিটি লাশ দাফনে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করা হবে বলেও জানান তিনি। সূত্র : বাসস





কুমিল্লা এর আরও খবর

অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত

আর্কাইভ